আর্থিক দৈন্যদশা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা, আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার

গত বছর ১২০০'র বেশি পণ্যের ওপরে আমদানি নিষেধাজ্ঞা জারি করেছিল শ্রীলঙ্কা সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: আর্থিক সঙ্কট কাটিয়ে ক্রমশই ঘুরে দাঁড়াচ্ছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও লাগাতার স্ফীত হচ্ছে। আর তাতেই উ‍ৎসাহিত হয়ে ২৮৬টি পণ্যের ওপর থেকে তুলে নেওয়া হয়েছে আমদানি নিষেধাজ্ঞা। শনিবার শ্রীলঙ্কার অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

গত বছরের শুরুর দিকে চরম আর্থিক সঙ্কটের মুখে পড়ে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার ভাণ্ডার তলানিতে চলে যাওয়ার ফলে বিদেশ থেকে তেল, ওষুধ-সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানি বন্ধ হয়ে যাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। এমনকী বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ শোধ করতে না পেরে আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়ে রাবনের লঙ্কাপুরী। জনরোষ আছড়ে পড়ে। ত‍ৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে-সহ দেশের একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। জনরোষের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যান রাষ্ট্রপতি গোতাবায়ে রাজাপাক্ষে। ক্ষমতা হস্তান্তর করেন প্রধানমন্ত্রী মাহিন্দা।

দ্বীপরাষ্ট্রটিকে চরম আর্থিক সঙ্কট থেকে উদ্ধারে এগিয়ে আসে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (আইএমএফ)। শ্রীলঙ্কাকে প্রায় তিন বিলিয়ন ডলার আর্থিক সাহায্য দেয় (বেল আউট প্যাকেজ)। ওই আর্থিক সহায়তা  পাওয়ার পরই মূলত ঘুরে দাঁড়াতে শুরু করে রনিল বিক্রমসিঙ্ঘের দেশ। বর্তমানে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়তে শুরু করেছে। গত মে মাসে রিজার্ভ ২৬ শতাংশ বেড়ে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা গত ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ। ২৮৬টি পণ্যের ওপর আমদানি বিধিনিষেধ তুলে নেওয়া হলেও ৯২৮টি পণ্যের ওপর বিধিনিষেধ চালু থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রক।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে

জার্মানিকে পিছনে ফেলে হারানো সিংহাসন পুনরুদ্ধার ব্রাজিলের,  কোন নজির গড়লেন ভিনিরা?

ডোরির নামে পাঙ্গাশ বিক্রি! রেস্তোরাঁয় আপনি প্রতারিত হচ্ছেন না তো?

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

অর্থনৈতিক সংকটে নাজেহাল বলিভিয়া, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

যুদ্ধবিরতি সত্ত্বেও থামছেন না নেতানিয়াহু, ফের লেবাননে হামলা ইজরায়েলের, নিহত ৫