লঙ্কাকাণ্ড! শ্রীলঙ্কায় পুলিশ সার্জেন্টের গুলিতে ঝাঁঝরা চার সহকর্মী

নৃশংস হত্যাকান্ড ঘটানোর পরেই কাছের একটি থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন আততায়ী পুলিশ সার্জেন্ট ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বড়দিনের আনন্দ কার্যত বিষাদে পরিণত হল। থানার মধ্যেই সহকর্মীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন চার পুলিশ আধিকারিক। গুরুতর আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ তিনজন। আহতরা হাসপাতালে জীবনমৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নৃশংস হত্যাকান্ড ঘটানোর পরেই কাছের একটি থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন আততায়ী পুলিশ সার্জেন্ট । তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে টি-৫৬ মডেলের দুটি অ্যাসাল্ট রাইফেল ও কার্তুজ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। তবে কেন আততায়ী পুলিশ সার্জেন্ট ওই নৃশংস হত্যাকান্ড ঘটালেন, তা এখনও জানা যায়নি।

শনিবার শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র নিহাল তালদুয়া সাংবাদিকদের জানিয়েছেন, ‘শুক্রবার রাতে রাজধানী কলম্বো থেকে ৩৩৬ কিলোমিটার দূরে অবস্থিত পূর্ব শ্রীলঙ্কার তিরুক্কোভিল থানায় আচমকাই সতীর্থদের লক্ষ্য করে নিজের সঙ্গে থাকা টি-৫৬ অ্যাসাল্ট রাইফেল থেকে গুলি ছুড়তে শুরু করেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। ঘটনায় হতচকিত হয়ে পড়েন থানায় থাকা অন্যান্য পুলিশ কর্মী ও আধিকারিকরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যান চার পুলিশ আধিকারিক। থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ আরও তিন পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। নৃশংস ঘটনা ঘটিয়ে থানা ছেড়ে চলে যান অভিযুক্ত পুলিশ সার্জেন্ট।’

নৃশংস হত্যাকাণ্ডের খবর পেয়ে থানায় ছুটে যান পদস্থ পুলিশ আধিকারিকরা। আহত ও নিহত পুলিশ আধিকারিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কেন সহকর্মীদের গুলিতে ঝাঁজরা করে দিলেন অভিযুক্ত পুলিশ সার্জেন্ট তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য নব্বইয়ের দশমে তামিল টাইগারদের সঙ্গে শ্রীলঙ্কার সেনাবাহিনীর লড়াইতে যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছিল তিরুক্কোভিল। তবে গত কয়েক বছর ধরেই শান্তিপ্রিয় শহর হিসেবে পরিচিত হয়ে উঠেছিল ছোট্ট শহরটি।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে