জামিন পেলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট বিক্রমসিঙ্ঘে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে জামিন পেলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে। মঙ্গলবার (২৬ অগস্ট) শারীরিক অসুস্ততার কারণে প্রাক্তন প্রেসিডেন্টের জামিন মঞ্জুর করেছেন কলম্বোর ফোর্ট ম্যাজিস্ট্রেট নিলুপুলি লঙ্কাপুরা। ১৬ হাজার ৬০০ মার্কিন ডলারের ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালে স্ত্রী মৈত্রী বিক্রমসিঙ্ঘের শিক্ষাপ্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তিনি। ওই সফরে সরকারি অর্থ ব্যয় করেছিলেন তিনি। গত শুক্রবার (২২ অগস্ট) লন্ডনের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে জবানবন্দি রেকর্ড করার জন্য সিআইডি দপ্তরে যান রনিল। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। যদিও ব্যক্তিগত কারণে সরকারি তহবিল ব্যবহার করার অভিযোগ খারিজ করেছেন শ্রীলঙ্কার ছয় বারের প্রধানমন্ত্রী। গ্রেফতারের পরে তাকে জেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিক্রমসিঙ্ঘেকে রাজধানী কলম্বোর ন্যাশনাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

এদিন শারীরিক অসুস্থতার কারণে শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্টকে আদালতে পেশ করা যায়নি। যদিও আদালত চত্বরে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্থ করা হয়েছিল। আদালত চত্বরে হাজির ছিলেন রনিলের সমর্থকরাও। পুলিশের সঙ্গে বেশ কয়েক দফায় তাদের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে এক পুলিশ কর্মী আহত হন। পুলিশের এক সদস্য আহত হন।

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৯ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এবার পুলিশের জালে অরিজিৎ দাস ঠাকুর

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম