বিকিনি পরা দুই লাস্যময়ীর মাঝে স্টিফেন হকিং, ভাইরাল ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আমেরিকার বিচার বিভাগ গত দুই মাসে জেফরি এপস্টেইন-কে ঘিরে যৌন পাচার সংক্রান্ত তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নাম ও নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় আন্তর্জাতিক স্তরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমেরিকারসহ বিভিন্ন দেশে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক তোলপাড় চলছে। এবার ওই নথিতে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের একটি ছবি সামনে এসেছে| জানা গিয়েছে, মোটর নিউরন রোগে দীর্ঘদিন ভোগার পর ২০১৮ সালে ৭৬ বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন । তবে তার মৃত্যু ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে, একটি পুরনো ছবি প্রকাশ্যে আসার পর। সম্প্রতি প্রকাশিত নথিপত্রে পাওয়া একটি ছবিতে দেখা যায়, তিনি একটি সান লাউঞ্জারে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন। তার হাতে একটি ড্রিঙ্কস  ছিল এবং পাশে বিকিনি পরিহিত দুই নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নানা মহলে আলোচনা শুরু হয়েছে।

জানা গিয়েছে, ছবিটি ২০০৬ সালে তোলা। সে সময় অর্থায়ন করেছিলেন কুখ্যাত মার্কিন অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইন। তাঁর উদ্যোগে আয়োজিত একটি বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিতে হকিং মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জে গিয়েছিলেন। সেখানে তিনি কোয়ান্টাম কসমোলজি বিষয়ে বক্তব্য রাখেন। সূত্রের খবর, সম্মেলনে ২১ জন বিজ্ঞানী অংশ নিয়েছিলেন এবং তাঁরা সেন্ট থমাস দ্বীপ ও এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমসে অবস্থান করেন। আয়োজনটি অনুষ্ঠিত হয় বিলাসবহুল রিটজ-কার্লটন হোটেলে।

প্রকাশিত নথিতে হকিংয়ের নাম একাধিকবার উঠে এলেও, সেখানে নাম থাকা মানেই কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ নয় বলে উল্লেখ করা হয়েছে। এদিকে, এপস্টেইনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা ভার্জিনিয়া জিউফ্রে দাবি করেছিলেন, হকিং অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে