ট্রাম্পের বিরুদ্ধে মানহানি মামলায় হেরে গেলেন পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলস

ট্রাম্পের আইনজীবীকে ১,২১,০০০ ডলার মিটিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে নীল ছবির নায়িকাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: নীল ছবির নায়িকা স্টর্মি ড্যানিয়েলসের দায়ের করা মামলায় বড় সড় স্বস্তিতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারই ক্যালিফোর্নিয়ার এক আদালত ৭৬ বছর বয়সী রিপাবলিকান নেতার বিরুদ্ধে নীল ছবির নায়িকার দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছে। শুধু তাই নয, ট্রাম্পের আইনজীবীকে মামলা লড়ার খরচ হিসেবে ১,২১,০০০ ডলার মিটিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে। এর আগেও মানহানি মামলার জন্য ট্রাম্পের আইনজীবীকে ৫ লক্ষ ডলার দিতে হয়েছিল স্টর্মিকে।

নীল ছবির নায়িকা স্টর্মি ড্যানিয়েলসকে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক চাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই ফৌজদারি অপরাধে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে অভিযুক্ত করেছে ম্যানহাটন আদালত। মঙ্গলবারই ওই মামলার শুনানিতে আদালতে হাজিরা দিয়েছিলেন ট্রাম্প। এমনকী ঘন্টা খানেকের জন্য গ্রেফতারও হতে হয়েছিল তাঁকে। মার্কিন ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্টকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হতে হলো। যে দিন ট্রাম্প ম্যানহাটন আদালতে হাজিরা দিলেন, সে দিনই ক্যালিফোর্নিয়ার এক আদালত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে নীল ছবির নায়িকার দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে।  

ক্যালিফোর্নিয়ার নবম সার্কিট আপিল আদালতের বিচারক ট্রাম্পের বিরুদ্ধে স্টর্মি ড্যানিয়েলসের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন। সেই সঙ্গে মামলা লড়ার খরচ হিসেবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের আইনজীবীকে আরও ১,২১,০০০ ডলার মিটিয়ে দিতে নীল ছবির নায়িকাকে নির্দেশ দিয়েছেন। আদালতের রায়ের পরেই ট্রাম্পের অন্যতম আইনজীবী হরমিত সিং ধিঁলো টুইট করে বলেছেন, ‘আজ সকালেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বড় সড় জয় পেয়েছেন। তাঁর আইনজীবীদের মামলা লড়ার খরচ হিসেবে ৬ লক্ষ ডলার মেটানোর জন্য স্টর্মি ড্যানিয়েলসকে নির্দেশ দিয়েছেন বিচারক।’

তেলঙ্গানায় মাদক-বিরোধী অভিযানে উদ্ধার ৩৭২ কেজি গাঁজা, গ্রেফতার ৪

উপ-নির্বাচনের প্রচারে আজ রেজিনগর যাচ্ছেন শুভেন্দু অধিকারী

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে