তালিবানকে শক্তিশালী করার অনুরোধ ইমরানের

জাতিসঙ্ঘের সাধারণ সভার ৭৬ তম অধিবেশনে ইমরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানবাসীর স্বার্থে তালিবানকে শক্তিশালী করার ডাক দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। জাতিসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনে ভাষণ দিতে গিয়ে বিশ্ববাসীর কাছে ইমরানের আর্জি আফগানিস্তানবাসীর স্বার্থের কথা ভেবে তালিবানকে শক্তিশালী করা জরুরি। জাতিসঙ্ঘের ৭৬ তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, “ আফগানিস্তানের জনগণের স্বার্থে আন্তর্জাতিক দুনিয়ার পদক্ষেপ করা জরুরি। আমাদের সামনে একটাই পথ খোলা। আর সেই পথ হল তালিবানকে শক্তিশালী করা।”

আন্তর্জাতিক মহলের একাংশ ইমরানের কথা শুনে এই বলে ফুট কাটছে, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে।আফগানিস্তানে তালিবানি শাসনের পক্ষেই যে পাকিস্তান, সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। ইমরানের বক্তব্য সেই অনুমানে সিলমোহর দিল।

ইমরানের বক্তৃতায় আফগান জনগণের স্বার্থের প্রসঙ্গও এসেছে। জাতিসঙ্ঘের সাধারণ সভার ৭৬ তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বিশ্বকে সতর্ক করতে গিয়ে বলেন, আফগানিস্তানকে অবহেলা করার ফল মোটেই ভালো হবে না। এই প্রসঙ্গে ইমরান জাতিসঙ্ঘ প্রকাশিত একটি তথ্য তুলে ধরে বলেন, আফগানিস্তানের অর্ধেক মানুষ খাদ্য সঙ্কটে ভুগছে। পরিস্থিতি এ ভাবে চলতে থাকলে ওই দেশের ৯০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে।

চলতি সপ্তাহেই ইমরান দাবি করেছিলেন, সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা)-এর বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক তালিবান। কিন্তু সেই দাবি মানতে চায়নি ভারত-সহ সার্ক-এর অন্যান্য সদস্য-দেশ। তার ফলে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে সার্ক-এর পার্শ্ববৈঠক ভেস্তে যায়।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য