সুদানে সরকার গঠনের আশ্বাস সেনাকর্তার

মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনে কথা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে শীঘ্রই সরকার গঠনের আশ্বাস দিলেন সে দেশের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। পাশাপাশি চার শীর্ষস্থানীয় মন্ত্রীকেও সেনা-সরকার মুক্তি দিতে চলেছে। খবর তেমনই।

জানা গিয়েছে, মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে সুদান সেনাপ্রধান আল-বুরহানের টেলিফোনে কথা হয়েছে। দুই পক্ষই সে দেশে (সুদানে) সরকার গঠনের বিষয়ে একমত হয়েছেন। সেনাপ্রধানকে মার্কিন বিদেশ সচিব বলেছেন, বন্দি চার শীর্ষ নেতাকেও যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয়।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সুদানের সেনা সরকার মুক্তি দিতে চলেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামজা বালাউল, যোগাযোগ মন্ত্রী হাশিম হাসাবেল-রাসুল, বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক দফতরের মন্ত্রী আলি গেদৌ, ক্রিড়া ও যুব বিষয়ক দফতরের মন্ত্রী ইউসুফ অ্যাডাম।  সানা নিউজের খবর তেমনই।

সুদান সেনাপ্রধানের দফতর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘উভয়পক্ষ (সুদান সেনাপ্রধান এবং মার্কিন বিদেশ সচিব) দেশে স্থিতাবস্থা ফিরিয়ে আনার বিষয়ে দুইজনেই একমত। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের আগেই সুদানে গণতান্ত্র ফিরিয়ে আনার মার্কিন বিদেশ সচিবকে আশ্বাস দিয়েছেন সুদান সেনাপ্রধান।’

সুদান সেনাকর্তার মুখপাত্র তাহের আবাউহাগা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সব পথ খুলে রাখা হয়েছে। সুদানে গণতন্ত্র ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।

গত ২৫ অক্টোবর হামদককে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সেদিন থেকে দেশজুড়ে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে সরব হন সুদানের গণতন্ত্রপ্রেমী মানুষ। আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে সুদান ফিরবে সুদানে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের