এমন সিদ্ধান্ত সত্যি বিরল

খুশি নাগরিক সমাজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শাসকদলকে সরিয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখলের গল্প কম-বেশি সকলের জানা আছে। বেশি দূর যাওয়ার দরকার নেই। ভারতের পড়শি রাষ্ট্র পাকিস্তানের কথাই ধরা যাক। একাধিকবার সেনা অভ্যুত্থানের সাক্ষী এই দেশ। মাস যায়, বছর যায়। কিন্তু সেনাকর্তা যায় না। মায়ানমারের কথাই বা বাদ রাখি কেন। কিন্তু সুদানে ঘটল ঠিক উল্টোটা।

প্রধানমন্ত্রীপদে বসতে চলেছেন আবদাল্লা হামদক। সৌজন্যে সুদান সেনা। বাহিনীর এই সিদ্ধান্তের কথা রয়টার্সকে জানিয়ে উম্মা পার্টির প্রধান ফাদল্লাহ বার্মা নাসির বলেছেন, শীঘ্রই তাঁরা হামদককে মুক্তি দেবে। মুক্তি দেবে তাঁদের কব্জায় থাকা একাধিক রাজৈনতিক নেতাদের। গত ২৫ অক্টোবর সুদান সেনা ক্ষমতা দখল করে। প্রধানমন্ত্রী হামদক-সহ মন্ত্রিসভার সদস্যদের আটক করে গৃহবন্দি করে রাখে।

রয়টার্স-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেনাবাহিনী এবং সে দেশের রাজনৈতিক দলের মধ্যে চুক্তি হয়েছে। সেই চুক্তি মোতাবেক বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী-সহ একাধিক মন্ত্রীকে সেনাবাহিনী মুক্তি দেবে। প্রধানমন্ত্রী পদে বসবেন হামদক। গঠিত হবে মন্ত্রিসভা। টেকনোক্র্যাটদেরও মন্ত্রিসভায় রাখা হবে।

ফাদল্লাহ বার্মা নাসির জানিয়েছেন, ‘ সেনাপ্রধান বুরহান, আবদাল্লা হামদক, সে দেশের সব রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের মধ্যে একটি চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুসারে, প্রধানমন্ত্রীপদে ফিরবেন হামদক। আটক সব রাজনৈতিক নেতারা মুক্তি পাবেন।’

একপ্রকার চাপে পড়েই সেনাবাহিনী হামদককে প্রধানমন্ত্রীপদে পুনরায় নিয়োগ করতে চলেছে। রয়টার্স-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, রবিবার সেখানে কয়েক হাজার মানুষ বিক্ষোভে সামিল হয়। সরব হয় সেনাশাসনের বিরুদ্ধে। এভাবে দেশবাসীকে দমিয়ে রাখার পরিণতি যে ভয়াবহ আকার ধারণ করবে সেটা বুঝতে পেরেছে সেনাবাহিনী। তাই, এই সিদ্ধান্ত।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ