ইসলামাবাদে জুমার নমাজের সময়ে মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২২

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইসলামাবাদের মাটিতে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নমাজ আদায়ের সময়ে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছেন অন্ততপক্ষে ২২ জন। জখম হয়েছেন শতাধিক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যেই ইসলামাবাদের আশেপাশে থাকা বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। চিকি‍ৎসক-সহ স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত ওই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেনি।

ইসলামাবাদ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘এদিন দুপুরে তরলাইয়ের ইমাম বরগাহ দরগা চত্বরে অবস্থিত মসজিদে জুম্মার নমাজ আদায়ে বহু মুসল্লি হাজির ছিলেন। নমাজ চলার সময়ে আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায ঢেকে যায় গোটা এলাকা। বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যান অনেকে। রক্তের বন্যায় ভেসে যায় মসজিদ চত্বর। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন বহু ধর্মপ্রাণ মুসল্লি। আর্ত চি‍ৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে যায়। প্রাণ ভয়ে অনেকেই ছোটাছুটি শুরু করে দেন। জুমার নমাজ আদায়ে হাজির থাকা মুসল্লিরাই প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। মুহুর্তের মধ্যেই ওই জায়গা ঘিরে ধরেন তাঁরা। বেশ কয়েকজনের খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার করেন। এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর মিলেছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘এদিনের আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছেন এক বিদেশি নাগরিক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তিনি নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-র সহযোগী ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সঙ্গে জড়িত ছিলেন। নিরাপত্তাকর্মীরা তাকে থামানোর চেষ্টা করলে মসজিদের গেটে তিনি বিস্ফোরণ ঘটান।’

 

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়