নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা, প্রাণ গেল ২৩ জনের, গুরুতর জখম ১০৮

নাইজেরিয়ার ফের আত্মঘাতী বোমা হামলা! প্রাণ হারালেন ২৩ জন এবং গুরুতর জখম হয়েছেন আরও ১০৮ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাইজেরিয়ার ফের আত্মঘাতী বোমা হামলা! প্রাণ হারালেন ২৩ জন এবং গুরুতর জখম হয়েছেন আরও ১০৮ জন। সন্দেহভাজন হামলার ঘটনাটি ঘটেছে, সোমবার (১৬ মার্চ) রাতে নাইজেরিয়ার উত্তরপূর্বা ঞ্চলের বিদ্রোহকবলিত বর্নো রাজ্যে। গত ১৭ বছর ধরে নাইজেরিয়ার এই অঞ্চলটি ইসলামপন্থি বিদ্রোহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ঘন ঘন হামলার ফলে এখনও পর্যন্ত এই অঞ্চলে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে, পাশাপাশি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে বর্নোর রাজধানী মাইদুগুরি তে এই হামলার ঘটনাটি ঘটেছে।

এই বিষয়ে পুলিশের দুই নিরাপত্তা কর্মকর্তা ও মাইদুগুরির তিন বাসিন্দা জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি পোস্ট অফিসে প্রথমে বিস্ফোরণটি ঘটে, এরপর সোমবার রাতে পোস্ট অফিসের নিকটবর্তী একটি বাজার চত্বরে আরও একটি বিস্ফোরণ ঘটে। এরপর মাইদুগুরি টিচিং হাসপাতাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বিস্ফোরণটি ঘটে। এবং পূর্বাংশের কেলেরি এলাকায় আরও একটি এবং সর্বশেষ বিস্ফোরণটি ঘটে। যার ফলে ২৩ জনের মৃত্যু হয়েছে এবং ১০৮ জন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অজ্ঞাত দুষ্কৃতীরা এই আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। এখনও পর্যন্ত এই হামলার নেপথ্যে থাকা কেউই হামলার দায় স্বীকার করেনি। তবে এসব হামলার জন্য কারা দায়ী হতে পারে, সেটাও জানায়নি দেশটির পুলিশ কর্তৃপক্ষ।

তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আরও আক্রমণ ঠেকাতে শহরজুড়ে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এবং তদন্ত শুরু করা হয়েছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম এই হামলা চালাতে পারে। কারণ বোকো হারাম ও আরও এক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স একসঙ্গে বর্নোতে নাইজেরিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে হামলা চালাচ্ছে। মাইদুগুরি বর্নোর অন্যতম নিরাপদ শহর।কিন্তু গতবছর খ্রীস্টীয় বড়দিনের আগে মাইদুগুরির একটি মসজিদের ভেতরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন মুসল্লি মারা গিয়েছিলেন। আরও ৩৫ জনকে আহত হয়েছিলেন। তারপর থেকে শহরটিতে সোমবারই প্রথম হামলার ঘটনা ঘটল।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা