মা বেঁচে আছেন কিনা, জানেন না সু’চি পুত্র

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মা বেঁচে আছেন কিনা, জানেন না সু’চি পুত্র। সু’চি মায়ানমারের জন্য অত্যন্ত পরিচিত নাম। একসময় হাজার প্যাগোডার দেশে তিনি নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে বার্মার এই প্রাক্তন নেত্রী অং সান সু চি হৃদরোগের সমস্যায় ভুগছেন। তাঁর জরুরি চিকিৎসার প্রয়োজন। এদিকে মা বেঁচে রয়েছেন কিনা তাও বুঝতে পারছেন না পুত্র কিম অ্যারিস। কিম থাকেন লন্ডনে। তিনি শুক্রবার জানিয়েছেন তাঁর মায়ের প্রাণহানির আশঙ্কা প্রবল। মা আদঊ বেঁচে আছেন কিনা, সেটি যাচাই করারও কোনও উপায় নেই।

২০২১ সালে মায়ানমারে যখন অভ্যুত্থান হয় তার পর থেকে সামরিক হেফাজতে রাখা হয়েছে ৮০ বছর বয়সী সু চিকে। বেশ অসুস্থ তিনি। মাস খানেক আগে হৃদরোগ বিশেষজ্ঞ দেখানোর অনুরোধ করেন। কিন্তু মায়ানমারের সরকার সেই অনুরোধ মঞ্জুর করেছে না খারিজ করেছে, কিছুই জানা যায়নি।

সেই নিয়ে চিন্তায় রয়েছেন ছেলে কিম অ্যারিস। তিনি বলেন, ‘যথাযথ চিকিৎসা পরীক্ষা ছাড়া তাঁর হার্টের অবস্থা জানা অসম্ভব। আমি অত্যন্ত চিন্তিত। তিনি বেঁচে আছেন কিনা, তা যাচাই করার কোনও উপায় নেই।’

একসময় শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন সু’চি। বর্তমানে তিনি অশীতিপর বৃদ্ধা। কিন্তু সু’চি’র যে সম্মান পাওয়া উচিত ছিল তা দেওয়া হয়নি বলে মনে করেন অ্যারিস। হার্টের পাশাপাশি সু’চি মাড়ির সমস্যাতেও ভুগছেন। অ্যারিসের ধারণা সম্ভবত মার্চ মাসে মায়ানমারে হওয়া ভূমিকম্পে তাঁর মা আহত হয়েছিলেন। ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে সু’চি এবং মায়ানমারের সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বানও জানিয়েছেন।

গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ সু’চির বিরুদ্ধে বর্তমান মায়ানমার সরকার বহু অভিযোগ এনেছে। অশীতিপর এই বৃদ্ধাকে দুর্নীতি, জালিয়াতি সহ বিবিধ বিষয়ে দোষী সাব্যস্ত করে ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তবে তিনি নিজের বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগই স্বীকার করেননি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মায়ানমারে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটছে। সেদেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক হারে গণ আন্দোলন। আগামী ডিসেম্বরের শেষের দিকে সেনা-সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার একাধিক ধাপে নতুন নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে। যদি নির্বাচন হয় তাহলে এটিই হবে অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?