তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি: সুইডেনে স্কুলের ভিতর তলোয়ার হাতে তাণ্ডব। তাতেই আহত হয়েছেন বেশকয়েকজন। আকস্মিক এই ঘটনায় গোটা স্কুল চত্বরে ব্যপক আতঙ্ক ছড়ায়।   শুক্রবার (২১ অগস্ট) মধ্য সুইডেনের ফাগেরস্তা শহরের ব্রিনেল হাইস্কুলে এই হামলার ঘটনা ঘটে।  ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টো ৬ মিনিট নাগাদ স্কুলে হামলার খবর আসে। খবর পেয়েই বিপুল সংখ্যক পুলিশ ও জরুরি পরিষেবার কর্মী ঘটনাস্থলে পৌঁছন। স্কুলটি সবে গ্রীষ্মের ছুটি কাটিয়ে খুলেছিল।  ওই স্কুলে প্রায় ৪৫০ জন পড়ুয়া পড়াশোনা করে, যাদের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে।   ফাগেরস্তা পুরসভার তরফে জানানো হয়েছে, তলোয়ার হাতে এক ব্যক্তি স্কুলে ঢুকে বেশ কয়েকজনকে আহত করেন। পরে পুলিশ তাঁকে আটক করে। হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্কুল চত্বর ঘিরে ফেলে পুলিশ। আশপাশের একাধিক স্কুল ও সরকারি ভবনে  সতর্কতামূলকভাবে লকডাউন জারি করা হয়। 

হামলার পর ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্স, পুলিশ গাড়ি এবং হেলিকপ্টার পাঠানো হয়। স্থানীয় প্রশাসন জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেয়।  আহতদের মধ্যে  দু’জনের অবস্থা গুরুতর বলে  জানা গিয়েছে। আরও এক আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে হামলায় ঠিক কতজন আহত হয়েছেন, সে বিষয়ে প্রাথমিকভাবে সরকারি ভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অভিযুক্তকে গ্রেফতারের সময় পুলিশ গুলি চালিয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।   হামলার নেপথ্যে কী উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং স্কুলের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার কথাও জানিয়েছে। ঘটনার পর সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসন এটিকে ‘গুরুতর ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ঘটনার কারণ এখনও জানা যায়নি এবং পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে। সাধারণ মানুষকে তদন্ত ও জরুরি পরিষেবার কাজে সহযোগিতা করার আবেদনও জানানো হয়েছে। তবে এই হামলার ঘটনায় ফের সুইডেনে স্কুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে ২০২৫ সালে ওরেব্রোর একটি স্কুলে ভয়াবহ গুলিচালনার ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার এক বছরের মধ্যেই ফের স্কুলে হামলার ঘটনা ঘিরে দেশজুড়ে উদ্বেগ বেড়েছে।

 . 

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা