বাধ্য হয়ে বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হলেন সিরিয়ার প্রধানমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : অপ্রতিরোধ্য গতিতে সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করলেন। এর মধ্যেই  রাজধানী ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিসেন্ট আল-আসাদ। সিরিয়া বিদ্রোহীদের দখলে আসতেই উপায় না দেখে ক্ষমতা হস্তান্তরে রাজি হল সিরিয়ার প্রধানমন্ত্রী।

এদিকে সিরিয়ার সেনা কমান্ডার রবিবার(৮ ডিসেম্বর)জানায়, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ শাসনের অবসান ঘটেছে। এরপরেই সিরিয়ান প্রধানমন্ত্রী জানান, তিনি বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি। একইসঙ্গে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মেদ ঘাজি জালালি বলেন, তিনি সিরিয়া ছেড়ে কোথাও যাবেন না।কিন্তু তিনি বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি। তিনি বিদ্রোহীদের উদ্দেশ্যে আরও বলেন, জনগণ যাকেই বেছে নেবে আমরা তাঁকে সহযোগিতা করতে প্রস্তুত।

অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট বাসার দামেস্ক ছেড়ে পালিয়েছেন। এর আগে সিরিয়ার দুইজন সেনা কর্মকর্তা জানিয়েছিলেন, বাসার প্লেনে করে দামেস্ক ছেড়েছেন। তাঁরা জানান, দামেস্ক বিমানবন্দর থেকে সিরিয়ার একটি বিমান উড়ে গিয়েছে। এরপর বিমানটি সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যায়। তবে আচমকা বিমানটি ইউ-টার্ন নিয়ে কয়েক মিনিটের জন্য উল্টো দিকে উড়ে যায় এবং ম্যাপ থেকে অদৃশ্য হয়ে যায়।  তবে তিনি ঠিক কোথায় গেছেন সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায় নি। শুধু তাই নয়, বিমানটিতে কারা ছিলেন তাও এখনও জানা যায় নি।

আরও পড়ুন : আসাদ সরকারের পতন ! ১২ দিনে আলেপ্পো থেকে রাজধানী দামেস্কে বিদ্রোহীরা

এই নিয়ে সিরিয়ার বিরোধীরা জানিয়েছেন, বাসার দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁরা বাসার সরকারের পতনের ঘোষণা করেছেন। এক বিবৃতিতে সশস্ত্র বিরোধীরা বলেছেন, ‘স্বেচ্ছাচারী শাসক আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা দামেস্ককে এখন মুক্ত ঘোষণা করছি।’

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী