ভারতীয়দের উদ্দেশে বর্ণবাদী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তাইওয়ানের মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় পরিযায়ী শ্রমিকদের নিয়ে বর্ণবাদী মন্তব্য নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তাইওয়ানের  শ্রমমন্ত্রী সু মিং-চুন। শুধু তাই নয় অনেকেই তাঁকে  “বর্ণবাদী” বলে অভিহিত  করেছেন। তাই বিপাকে  পড়ে মঙ্গলবার তিনি এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।

একটি সাক্ষাৎকারে মন্ত্রী বলেছেন, ‘আমরা উত্তর-পূর্ব ভারত থেকে কর্মী নিয়োগের দিকে মনোনিবেশ করব। কারণ, তাদের ত্বকের রঙ এবং খাদ্যাভ্যাস আমাদের কাছাকাছি। শুধু তাই নয় তারা সকলেই কৃষিজকাজে  দক্ষ। মঙ্গলবার আইনসভায় সু বলেন, ‘ভুল’ মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করছি। তাইওয়ানের শ্রমনীতিতে কোন বর্ণবাদী বৈষম্য নেই। এরপরেই তিনি বৈষম্যমূলক উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতীয় শ্রমিকদের দক্ষতা এবং কর্মক্ষমতা তুলে ধরার ওপর জোর দিয়েছেন।

অন্যদিকে ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির আইনপ্রণেতা চেন কুয়ান-টিং এক্স-এ পোস্ট করা একটি ভিডিওতে সু’র মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। সু’র মন্তব্যের তীব্র নিন্দার  পাশাপাশি  আইনপ্রণেতা যুক্তি দিয়েছেন যে পরিযায়ী শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে ত্বকের রঙ এবং বর্ণ মানদণ্ড হওয়া উচিত নয়।

সু’র বক্তব্যের পর তাইওয়ানের বিদেশমন্ত্রক ক্ষমা চেয়ে জারি করেছে বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে, ‘ তাইওয়ান ভারতের বৈচিত্র্যময় ও সমৃদ্ধ সংস্কৃতিকে পুরোপুরি সম্মান করে । তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।‘  

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে