পিছু হঠল তালিবান সরকার, স্থানীয় ব্যবসায়ীদের অস্ত্র রাখার অনুমতি

দেশে রাজনৈতিক পালাবদলের পরেই তালিবান সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ‘তালিবান যোদ্ধা ছাড়া অন্য কেউ অস্ত্র বহন করতে পারবে না।’

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঠ্যালার নাম বাবাজি।

চাপে পড়ে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে পিছু হঠে আফগানিস্তানের ব্যবসায়ীদের অস্ত্র বহনের অনুমতি দিল তালিবান সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী তালিবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় ব্যবসায়ীদের অস্ত্র বহনের অনুমতি  দিয়েছে। আর সরকারের সিদ্ধান্ত জানার পরেই খুশিতে মেতে উঠেছেন কাবুলিওয়ালার দেশের ব্যবসায়ীরা।

নিজেদের নিরাপত্তার স্বার্থে দীর্ঘদিন ধরেই সঙ্গে অস্ত্র বহন করে চলেছিলেন আফগানিস্তানের ব্যবসায়ীরা। কিন্তু গত ১৫ অগস্ট দেশে রাজনৈতিক পালাবদলের পরেই দুশ্চিন্তায় পড়েন তাঁরা। কেননা আশরাফ গনি সরকারকে উ‍ৎখাত করে ক্ষমতায় আসা তালিবান সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ‘তালিবান যোদ্ধা ছাড়া অন্য কেউ অস্ত্র বহন করতে পারবে না।’

অন্তর্বর্তী তালিবান সরকারের এমন নির্দেশে বিপাকে পড়ে যান আফগানিস্তানের ব্যবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ীর বক্তব্য, ‘রাজনৈতিক পালাবদলের পরে দেশে আইনের শাসন বলে কিছু নেই। বরং অপরাধীদের দৌরাত্ম্য বেড়েছে। সঙ্গে অস্ত্র না রাখলে লুটপাটের হাত থেকে বাঁচা যাবে না।’ অস্ত্র রাখার ক্ষেত্রে তালিবানি ফতোয়া প্রত্যাহারের অনুরোধ জানিয়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছিলেন ব্যবসায়ীদের একাংশ।

অবশেষে সেই আর্জি মেনে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার তালিবান সরকারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সাইদ খোস্তাই এক বিবৃতিতে জানিয়েছেন, ‘দেশের বেশ কয়েকজন ব্যবসায়ী তাঁদের নিরাপত্তা নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
সাইদ খোস্তাই জানান, তালেবান আফগান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তালিবান সরকার বদ্ধপরিকর। তাই ব্যবসায়ীদের অস্ত্র বহনের অনুমতি দেওয়া হল।’

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের