মহিলা ভলিবল খেলোয়াড়কে কোতল তালিবানের

দলটি তৈরি হয় ১৯৭৮ সালে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তালিবান আছে তালিবানেই।

আফগানিস্তানের জাতীয় জুনিয়র ভলিবল দলের এক মহিলা খেলোয়াড়কে কোতল করে দিল তালিবানরা। মৃতের নাম মাহজাবিন হাকিমি। তিনি কাবুল মিউনিসিপ্যালিটি ভলিবল ক্লাবের সদস্য ছিলেন।

জানা গিয়েছে, খুনের ঘটনাটি ঘটে গত অক্টোবরে। কিন্তু তালিবানের তরফ থেকে ওই পরিবারের সদস্য়দের বলা হয়েছিল, তাঁরা যেন এই বিষয়ে মুখ না খোলেন। এদিন একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কোচ সুরিয়া আফজালি (নাম পরিবর্তিত) হাকিমির মৃত্যুর বিষয়টি প্রকাশ্য আনেন।

জানা গিয়েছে, গিয়েছে কাবুল পুরোপুরি দখল করার আগে দলের মাত্র দুজন সদস্য দেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছিলেন। তাঁদের মধ্যে সুরিয়া আফজালি অন্যতম। তালিবানদের ভয়ে আফগানিস্তানের অধিকাংশ মহিলা খেলোয়াড় আত্মগোপন করে রয়েছেন।

আফজালি জানিয়েছেন, তাঁদের দলের বাকি সদস্য তো বটেই, সব মহিলা খেলোয়াড় ভয়ের চোটে আত্মগোপন করে রয়েছেন। যে কোনও সময় তালিবানরা তাদের ওপর হামলা করতে পারে। কাবুল দখলের আগে মাত্র দুজন মহিলা খেলোয়াড় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারলেও বাকিরা পারেননি।মাহজাবিন হাকিমির মৃত্যুতে বাকিরা শঙ্কিত।

জানা গিয়েছে, আফগানিস্তানের মহিলা ভলিবল দলটি তৈরি হয় ১৯৭৮ সালে।খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করে। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার