আফগানিস্তানে পূর্ণ হল তালিবান শাসনের একশোদিন

এই একশোদিন নানা ঘটনাপ্রবাহের সাক্ষী

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  প্রবাদেই আছে সময় কারও জন্য বসে থাকে না। সে চলে আপন ছন্দে, আপন গতিতে।

দেখতে দেখতে আফগানিস্তানে পূর্ণ হল তালিবান শাসনের একশোদিন। এই একশোদিন সাক্ষী থেকেছে একাধিক হত্যালীলার। দেখেছে তালিবানদের চোখ রাঙানি। এই একশো দিন বিশ্ব সাক্ষী তালিবান শাসিত দেশে একাধিক ঘটনাপ্রবাহের।

বিশ্ব দেখেছে আফগানিস্তানবাসীদের অর্থকষ্ট। প্রথম সারির রাষ্ট্র আফগানিস্তানকে অর্থসাহায্য দিতে অস্বীকার করেছে। বন্ধ হয়েছে একের পর এক ব্যাঙ্ক। অর্থ জোগাড় করতে ঔরসজাত সন্তানকেও মায়ের আপত্তির পরেও বাজারে বিক্রি করে দিয়েছে বাবা। দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে বিমানবন্দরে উপচে পড়েছিল মানুষের স্রোত। ভিটে-মাটির মায়া ছেড়ে তারা হয়ে উঠেছিল শরণার্থী। বলা যেতে পারে, নিজ ভূমে পরবাসী হয়ে উঠেছিল আফগানিরা। 

দিন যত এগোবে, আফগানিস্তানে সঙ্কট আরও গভীর হবে বলে জানিয়ে দিয়েছিল জাতিসঙ্ঘ। তাদের সেই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে। তালিবানশাসিত এই দেশে দেখা দিয়েছে খাদ্যসঙ্কট। সে দেশের অনাথ আশ্রমের বহু শিশুর দিন কাটছে অর্ধাহারে, অনাহারে। বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই সকরুণ দৃশ্যের ছবি।

এই সঙ্কট আগামীতিে আরও ঘনীভূত হবে বলে জানিয়ে দিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। সংস্থার অধিকর্তা ডেভিড বেসলি জানিয়েছেন, আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ অদূর ভবিষ্যতে অভুক্ত থাকবে। পরিস্থিতি আগামীদিনে আরও ভয়াবহ হয়ে উঠবে, সে বিষয়ে নিশ্চিত আন্তর্জাতিক রাজনৈতিকমহলের একাংশ।

যে প্রশ্নটা সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছে, তা হল এই যন্ত্রণা থেকে কী উপায়ে মুক্তি পাবে নিরীহ আফগানবাসী?

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ