আদালতের নির্দেশ ছাড়া কোতল নয়, ঘোষণা তালিবানের

মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের শীর্ষ আদালতে দোষী সাব্যস্তকেই আগামীদিনে প্রকাশ্যে ফাঁসি বা কোতল করবে তালিবান সরকার। সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, সংগঠনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

মুজাহিদ বলেন, সম্প্রতি তালিবান মন্ত্রিসভা বৈঠকে বসে। সেই বৈঠকে অপরাধীর শাস্তি নিয়ে আলোচনা হয়। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে দেশের শীর্ষ আদালত কেউ দোষী সাব্যস্ত হলে একমাত্র তাকেই তালিবান সরকার প্রকাশ্যে ফাঁসি দেবে বা কোতল করবে। পাশাপাশি একই অপরাধ যাতে দ্বিতীয়জন করার সাহস না দেখায়, সেই বার্তা দিতে দোষী সাব্যস্তের গায়ে পোস্টার সেঁটে দেওয়া হবে।

তালিবানের এই  সিদ্ধান্ত বদলের কারণ, তাদের এই শাস্তির ধরণ নিয়ে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। আমেরিকা এবং তাদের মিত্র দেশগুলো এই শাস্তির প্রবল বিরোধিতা করেছে। সম্প্রতি মার্কিন বিদেশ দফতর বিবৃতি দিয়ে জানায়, ‘তালিবান সরকার প্রকাশ্যে কোতল এবং ফাঁসির মত আদিম বিচার ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্তের কড়া ভাষায় প্রতিবাদ করছে আমেরিকা। এই শাস্তি মানবাধিকারকে লঙ্ঘন করে।’

উল্লেখ করা যেতে পারে, গত মাসে শীর্ষস্থানীয় তালিবান নেতা মুল্লাহ নূরউদ্দিন জানান, ‘আফগানিস্তানে অপরাধ কমাতে দোষীর একমাত্র শাস্তি প্রকাশ্যে ফাঁসি বা কোতল। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনওভাবেই অবনতি হতে দেওয়া যায় না। নিরাপত্তার স্বার্থেও এই ধরনের সর্বোচ্চ শাস্তি ফিরিয়ে আনতে হবে।’ ওই শীর্ষস্থানীয় তালিবান নেতা এও বলেন, আফগানিস্তান আগামীদিনে কীভাবে চলবে, দেশের আইন কী হবে, সে ব্যাপারে আন্তর্জাতিক মহলের না ভাবলেও চলবে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার