মোবাইল ফোন কেড়ে নেওয়ায় বোন, বাবা-মাকে খুন পাষণ্ডের

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  কথায় আছে নেশা ধরলে আর ছাড়ে না! তবে নেশা শুধু কি খাবার হয় ? এবার ফোনের নেশায় গোটা পরিবারকে খুন করতে হাত কাপঁলো না ছেলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ওই কিশোরের কাছ থেকে তার মোবাইল কেড়ে নেওয়ায়, ক্রোধ জমিয়েছিল ছেলে। এই ক্ষোভে সে তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যা করেছে।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। ব্রাজিলের সাও পাওলো রাজ্যে স্থানীয় সময় শুক্রবার কিশোর তাঁর পরিবারের সকলকে হত্যা করে বলে জানা যায়। স্থানীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে জানা যায় , ওই কিশোর নিজেই পুলিশকে ডেকেছিল এবং গোটা হত্যাকাণ্ডের দায় ও স্বীকার করেছে নিজেই।

এই গোটা বিষয়টির তদন্ত চলছে। তদন্ত সংস্থার প্রধান রবার্টো আফোনসো জানিয়েছেন,  হত্যাকারী ঐ কিশোর নিহতদের নিজের পুত্র ছিল না। তাঁকে দত্তক নেওয়া হয়েছিল। কিশোরের একটি ছোট বোনও ছিল। তাঁদের মোট চার সদস্যের পরিবার ছিল। কিশোর, তাঁর পালিত বাবা মা ও বোন নিয়েই ছিল তাঁদের সংসার।

হঠাৎ তুমুল ঝগড়া চলে পালক বাবা-মায়ের সঙ্গে। তাঁদের মধ্যে কথা কাটাকাটি চুড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। শেষ পর্যন্ত কিশোরের ফোন কেড়ে নেওয়া হয়েছিল। আর তাতেই সে খুব ক্ষুব্ধ হয়ে ওঠে। মেজাজ হারিয়ে খুন করার সিধান্ত নেয়। বাবার ব্যবহৃত বন্দুক দিয়েই তাকে পেছন থেকে গুলি করে সে। এতে প্রাণ হারায় বাবা। তাতেও শান্তি হয় নি কিশোরের। বাড়ির অন্যরুমে থাকা তাঁর বোনের মুখের ওপর গুলি চালায় সে। এবার অপেক্ষা করে তাঁর মায়ের আসার। এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই তার মা বাড়ি ফিরে এলে, ওই একই অস্ত্র দিয়েই কিশোরটি তাঁর মাকেও হত্যা করে।

জানা গেছে, ওই কিশোরের বাবার বয়স ৫৭ বছর এবং মায়ের বয়স ৫০। বোনের বয়স ১৬ বছর। তাঁর বাবা পৌরসভার একজন পুলিশ সদস্য। বাবার ব্যবহৃত বন্দুক দিয়েই তাকে পেছন থেকে গুলি করে সে। পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের তিন সদস্যকে শুক্রবার হত্যার পর সোমবার পর্যন্ত ওই বাড়িতে স্বাভাবিক ভাবেই দিন কাটিয়েছে। শনিবারও পর্যন্তও তার মধ্যে এতটা ক্ষোভ ছিল যে সে তার মায়ের মরদেহ ছুরি দিয়ে আঘাত করেছে। এই সময়ের মধ্যে সে জিমে গেছে এবং বেকারি থেকে খাবার কিনেও খেয়েছে।

বর্তমানে তাকে সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে। তন্তকারীরা খতিয়ে দেখছেন এটা কোনো ধরনের মানসিক অস্থিরতার সঙ্গে সম্পর্কিত ছিল কি না। এই ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না সে বিষয়টিও খতিয়ে দেখতে শুরু করেছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে