চাকরি খোয়ালেন অস্ট্রেলিয়ার এক সাংবাদিক, কারণটা কী?

Share:

নিজস্ব প্রতিনিধি : ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে চাকরি খোয়ালেন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের এক সাংবাদিক। তবে চাকরি খুইয়ে সিনিয়র সাংবাদিক জানিয়েছেন, জাতি বিদ্বেষের শিকার হয়েছেন তিনি। আসলে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের ছবি পোস্ট করার বিষয়টি নিছক অজুহাত মাত্র।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের ওই সাংবাদিকের নাম অ্যান্টইনেট ল্যাটাউফ। গত তিন বছর ধরে এবিসি রেডিও শোতে মার্নিং শোতে সঞ্চালক হিসাবে পাওয়া যেত তাঁকে। ক্রমেই তিনি খুব জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন। কিন্তু আচমকাই তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কিন্তু কেন এই সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, ইজরায়েল-হামাসের যুদ্ধের ছবি পোস্ট করে ল্যাটাউফ সোশ্যাল মিডিয়ার গাইডলাইন ভেঙেছেন। সোশ্যাল মিডিয়ার গাইডলাইন ভাঙার কারণেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

কিন্তু এই যুক্তি মানতে রাজি নন ওই সাংবাদিক। তাঁর মতে, তাঁর অনেক সহকর্মীও ইনস্টাগ্রামে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের ছবি পোস্ট করেছেন। কিন্তু তাদের তো চাকরি যায়নি। তাহলে তার চাকরি গেল কেন। এর পিছনে কারণ নিজেই বের করেছেন ওই সাংবাদিক। তাঁর মতে, ইজরায়েল পন্থী গোষ্ঠী তাঁকে চাকরি থেকে সরানোর জন্য উঠেপড়ে লেগেছিল। তাঁর সঙ্গে তাঁর সহকর্মীদের পার্থক্য হল তাঁর সহকর্মীরা সকলেই ইউরোপিয়ান। তিনিই শুধুমাত্র আরব দুনিয়া থেকে এসেছেন। উল্লেখ্য, চাকরি থেকে বরখাস্ত হওয়া এই সাংবাদিক লেবানিস বংশোদ্ভূত। সাংবাদিক জানিয়েছেন, এই ঘটনার পর তিনি ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু কোনও কথাই শোনেননি কর্তৃপক্ষ। বেআইনিভাবে চাকরি থেকে বরাখাস্ত করার অভিযোগ তুলে এবার আদালতে যাচ্ছেন ওই সাংবাদিক। ইতিমধ্যে সাংবাদিককে বরখাস্ত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। পাশাপাশি মিডিয়া ইউনিয়নের তরফে সাংবাদিককে বরখাস্তের বিষয়ে কড়া নিন্দা করা হয়েছে।

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের