মস্কোর পরে এবার সিরিয়ায় হামলা আইএসের, নিহত ১১

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের আইএস জঙ্গি হামলার শিকার সিরিয়াবাসী। উত্তর সিরিয়ার রাকা প্রদেশের মরভূমিতে ট্রাফল (আলুর মতো একটি খাবার) সংগ্রহ করতে গিয়েছিলেন বেশ কয়েকজন। সেইসময় হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলার মুখে পড়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১১ জনের।

সিরিয়ান অবসারভেটরি হিউম্যান রাইটসের তরফে জানানো হয়েছে, উত্তর সিরিয়ায় রাকা প্রদেশে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অনেক মানুষই যান ট্রাফল সংগ্রহ করতে। সেইমতো গত রবিবার জীবনের ঝুঁকি নিয়ে ট্রাফল সংগ্রহ করতে গিয়েছিলেন বেশ কয়েকজন। জানা যায়, মরুভূমির বুকে যখন ট্রাফল সংগ্রহের কাজ চলছিল, তখন একটি গাড়ি আচমকাই ঘটনাস্থলে চলে আসে জঙ্গিরা ও বোমা বিস্ফোরণ ঘটায়। শুধু বোমা বিস্ফোরণ ঘটানোই নয়, এরপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

জানা গিয়েছে, জঙ্গি হামলার ঘটনায় এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। জঙ্গিরা তিন জনকে অপহরণ করেছেন বলে জানা যায়। উল্লেখ্য, ২০১৪ সালে সিরিয়ায় আইএস জঙ্গির দাপট দেখা গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক বাহিনী আই এস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায়। ২০১৯ সাল পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর অভিযান চলে। মার্কিন সেনার হাতে পরাস্ত হয় আই এস জঙ্গিরা। এরপর থেকে সিরিয়ার এই মরু অঞ্চলেই জঙ্গিরা চালিয়ে রয়েছে বলে খবর পাওয়া যায়। এর আগে মার্চ মাসের শুরুতে আইএস জঙ্গিদের হামলায় ১৯ জন ট্রাফল সংগ্রহকারীর মৃত্যু হয়েছিল। কিছুদিনের মধ্যেই ফের আই এস জঙ্গি হামলার ঘটনা ঘটল। এর আগে মস্কোর একটি কনসার্ট হলে জঙ্গি হামলার ঘটনা ঘটায় আইএস জঙ্গিরা। নিহত হয় ১৩৭ জন। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে