কাবুলে জঙ্গি হামলার আশঙ্কা, সতর্ক করল আমেরিকা ও ব্রিটেন

জঙ্গিদের নিশানায় সেরেনা হোটেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাবুলের আকাশে সন্ত্রাসের মেঘ।

যে কোনও সময় জঙ্গি হামলা হতে পারে বলে সতর্ক করে দিল আমেরিকা ও ব্রিটেন। জঙ্গিদের  টার্গেট রাজধানী কাবুলের সেরেনা হোটেল। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের তরফ থেকে বলা হয়েছে, ‘সেরেনা হোটেলের কাছে বা  ওই হোটেলে যে সমস্ত মার্কিন নাগরিক রয়েছেন তাঁরা যেন দ্রুত ওই হোটেল খালি করে অন্যত্র চলে যায়। ’’ 

ব্রিটেনের তরফ থেকেও আফগানিস্তানে থাকা সে দেশের নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। বিশেষ ভাবে সেরেনা হোটেল এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সে  বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, নিরাপত্তার ঝুঁকি রয়েছে। তাঁরা যেন কোনও হোটেলে না ওঠেন। 

মার্কিন সেনা নেতৃত্বধীন সেনাবাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর একাধিক জঙ্গি হামলার সাক্ষী তালিবান শাসিত আফগানিস্তান। হামলা হয়েছে কাবুল বিমানবন্দরে। প্রাণ হারান ১৩ জন মার্কিন সেনা-সহ ১৭০ জন। গত শুক্রবার কুন্দুজ প্রদেশে আরও একটি জঙ্গি হামলায় হয়।  প্রাণ হারান শতাধিক আফগানবাসী। ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে।  এবার বড়ো ধরনের হামলার আশঙ্কা করছে আমেরিকা ও ব্রিটেন। সে কারণে এই সতর্কবার্তা। 

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার