সোনা জিতলেন থাইল্যান্ডের রানি, স্ত্রীকে পদক পরালেন রাজা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: খেলাধুলোয় বরাবরই বিশেষ আগ্রহ থাইল্যান্ডের রানি সুথিদার। কখনও ম্যারাথনে নেমে পড়েন। আবার কখনও পালতোলা নৌকা চালানোতে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসে পালতোলা নৌকা চালানোর ক্ষেত্রে দলগতভাবে সোনা জিতেছেন ৪৭ বছর বয়সী রানি সুথিদা। আর বিজয়ের মঞ্চে স্ত্রীর গলায় সোনার পদক পরিয়ে দিয়েছেন স্বয়ং থাই রাজা মহা বজিরালংকর্ন। সেই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

থাইল্যান্ডে চলছে দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস।  যা সি গেমস (SEA Games) হিসেবেই সমধিক পরিচিত। এদিন  পালতোলা নৌকার প্রতিযোগিতা সেইলিংয়ে সতীর্থদের সঙ্গে নেমেছিলেন থাই রানি সুথিদা।  ৪৭ ফুট লম্বা নৌকায় রানি ছিলেন প্রধান ট্যাকটিশিয়ান। তাঁর দায়িত্ব ছিল নৌকার গতিবিধি ঠিক রাখা। তবে সাত পর্বের প্রতিযোগিতার ষষ্ঠ ও সপ্তম পর্বেই শুধু অংশ নিয়েছেন তিনি। থাইল্যান্ডের বিখ্যাত পর্যটন কেন্দ্র পাটেয়ার কাছে সমুদ্রে মালয়েশিয়া ও মায়ানমার দলকে টেক্কা দিয়ে সবার আগে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছয় রানির দল।

রাজা মহা বজিরালংকর্নকে বিয়ের আগে থাই এয়ারওয়েজের বিমানবালা ছিলেন সুথিদা। পরে সামরিক বাহিনীতে যোগ দেন। ২০১৯ সালে থাই রাজাকে বিয়ে করেন। চলতি মাসেই রানি সুথিদা ব্যাঙ্ককে কেনিয়ার কিংবদন্তি দৌড়বিদ এলিউড কিপচোগের সঙ্গে হাফ ম্যারাথন শেষ করেছেন ২ ঘণ্টা ১৩ মিনিট ৪০ সেকেন্ডে।

পালতোলা নৌকা চালানোর ক্ষেত্রে বরাবরই বিশেষ দক্ষতা রয়েছে থাই রাজ পরিবারের সদস্যদের। ৫৮ বছর আগে ১৯৬৭ সালে সি গেমসে বর্তমান রাজা বজিরালংকর্নের পিতা রাজা ভূমিবল আদুলিয়াদেজ নিজের বানানো নৌকায় সোনা জিতেছিলেন। রাজা ভূমিবলের সঙ্গে সেদিন সেইলিংয়ে ছিলেন রাজকন্যা উবোলরাতানাও। এবারের সি গেমস আগামী শনিবার (২০ ডিসেম্বর) শেষ হবে। বৃহস্পতিবার পর্যন্ত পদক তালিকার শীর্ষে রয়েছে স্বাগতিক থাইল্যান্ড। দেশটি জিতেছে ১৯৬টি সোনা। দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া (৮০) ও ভিয়েতনাম (৭২)।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির