১৫ বছর পরে দেশে পা রাখতেই গ্রেফতার প্রাক্তন থাই প্রধানমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পরে মঙ্গলবার সকালেই দেশের মাটিতে পা রেখেছিলেন থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। দেশের মাটিতে পা রাখার ঘন্টাখানেকের মধ্যেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরেই নিয়ে যাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে যে মামলা রয়েছে, সেই মামলাতেই প্রাক্তন থাই প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে থাই পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, এদিন সকাল নয়টা নাগাদ ব্যক্তিগত বিমানে চেপে সিঙ্গাপুর থেকে ব্যাঙ্ককের ডন মুয়াং বিমানবন্দরে পা রাখেন থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। তাঁকে স্বাগত জানাতে পরিবারের সদস্য ছাড়া বিমানবন্দরের বাইরে উপস্থিত ছিলেন থাই সংসদে নির্বাচিত সাংসদ ও কয়েকশো সমর্থককে। বিমানবন্দরের বাইরে এসে অপেক্ষমান সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে ফের ভিতরে চলে যান সিনাওয়াত্রা। দীর্ঘ ১৫ বছর বাদে দেশের মাটিতে পা রাখা বাবাকে স্বাগত জানিয়ে ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এক টুইট করেছেন থাকসিন কন্যা পেতংতার্ন সিনাওয়াত্রা।তিনি লিখেছেন, ‘স্বাগতম, বাবা’। প্রাক্তন থাই প্রধানমন্ত্রীকে দেশের মাটিতে স্বাগত জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন তাঁর ছোট বোন ইলাংক সিনাওয়াত্রা।

দু’দুবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন থাকসিন সিনাওয়াত্রা। ২০০৬ সালে এক গণ অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। থাকসিনের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। বিচার চলাকালীনই ২০০৮ সালে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী। বিচারে একাধিক ফৌজদারি মামলায় তিনি দোষী সাব্যস্ত হন।

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে