এই মুহূর্তে

ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রথম ১০০ ঘন্টায় আমেরিকার খরচ হয়েছে ৩.৭ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিনিধি: ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম ১০০ ঘন্টায় আমেরিকার খরচ হয়েছে আনুমানিক ৩.৭ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রতিদিন ৮৯১.৪ ডলার খরচ হয়েছে। ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি রিপোর্ট বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যে কোনও যুদ্ধের প্রাথমিক পর্যায়ে অত্যন্ত উন্নত প্রযুক্তির এবং দাবি অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়, সেই কারণেই খরচ তুলনামূলকভাবে বেশি হয়। এক্ষেত্রেও ইরানের উপর যুদ্ধের প্রাথমিক পর্যায়ে আমেরিকা অত্যন্ত উন্নত প্রযুক্তির অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছিল, তাও যুদ্ধের প্রথম পর্যায় আমেরিকা র খরচ হতে পারে ৩.৭ বিলিয়ন ডলার, সেটাই অনুমান করছে ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠানটি।

গত সপ্তাহ থেকে চলছে ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধ। ইরানের উপর যৌথভাবে আক্রমণ চালাচ্ছে ইজরায়েল এবং আমেরিকা। মার্কিন-ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ১২৩০ জন ইরানির মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই এবং তাঁর পরিবার। যে ঘটনায় ইরানকে রীতিমতো উত্তপ্ত করে তুলেছে। ক্ষিপ্ত হয়ে মধ্যপ্রাচ্যে যে সব জায়গায় ইজরায়েল এবং আমেরিকার দূতাবাস রয়েছে, তাতে হামলা চালাচ্ছে ইরান। ড্রোন এবং মিসাইল হামলা চালাচ্ছে। সুতরাং ইরান আমেরিকা ও ইজরায়েলের উপর পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। যার ফলে নিরাপত্তা স্বার্থে বন্ধ হয়েছে ইজরায়েলের আকাশসীমা। যা বিমান পরিষেবায় প্রভাব ফেলছে। ইতিমধ্যেই মার্কিন ঘনিষ্ঠ দুবাই, দোহা, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত-সহ দেশগুলিতে হামলা চালাচ্ছে ইরান।

যাতে দুবাইয়ে আটকে রয়েছেন বহু ভিনদেশী মানুষ। কারণ বিমান পরিষেবা বাতিল হওয়ায় যে যার দেশে ফিরতে পারছে না। এদিকে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বজুড়ে তেল সরবরাহ করার প্রধান জলযোগ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যার ফলে বিশ্বজুড়ে তেল সঙ্কট শুরু হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট ইঙ্গিত দিয়েছেন, এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ দীর্ঘায়িত হবে। সে ক্ষেত্রে বর্তমান বাজেটের বাইরে গিয়ে পেন্টাগনকে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

মার্কিন নৌবাহিনীর কড়াকড়িতে হরমুজের দিকে ফিরল নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ