হুইল চেয়ার ‘নিষিদ্ধ’, জলবায়ু সম্মেলনে যোগ দিতে পারলেন না ইজরায়েলি মন্ত্রী

তাঁর অভিযোগ ওই সম্মেলনের প্রবেশদ্বারে হুইল চেয়ার প্রবেশের কোনও জায়গা ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হুইল চেয়ার প্রবেশের কোনও ব্যবস্থা না থাকার কারণে গ্লাসগোয় COP26 জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারলেন  না এক ইজরায়েল মন্ত্রী। তাঁর অভিযোগ ওই সম্মেলনের প্রবেশদ্বারে হুইল চেয়ার প্রবেশের কোনও জায়গা ছিল না। আর তাই ইজরায়েলের মন্ত্রী কারিন এলহারার জাতিসংঘের এই সম্মেলনে যোগদান করতে পারেননি। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে। 

গ্লাসগোয় জাতিসংঘের যে জলবায়ু শীর্ষ সম্মেলন চলছে তাতে বিশ্বের একাধিক শীর্ষনেতাদের  মতো আমন্ত্রণ পেয়েছিলেন ইজরায়েলের মন্ত্রী কারিন এলহারার। তিনি সেই সম্মেলনে যোগ দিতেও যান। কিন্তু সেখানে হুইল চেয়ার প্রবেশের ব্যবস্থা থাকায় তিনি ভিতরে প্রবেশ করতে পারেননি। ওই মন্ত্রীর আরও অভিযোগ, যেখানে ওই সম্মেলন হচ্ছে সেখানে হেঁটে যাওয়া ছাড়া আর কোনও বিকল্প ব্যবস্থা নেই। তিনি যে হাঁটতে পারবেন না সেকথা উদ্যোক্তাদের জানালেও তাঁরা কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ। তিনি প্রায় দু ঘণ্টা অপেক্ষা করেন। কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া না হলে তিনি পুনরায় ৮০ কিলোমিটার দূরে তাঁর নিজের হোটেলের ঘরে ফিরে আসেন। 

কারিন এলহারার এই অভিযোগ প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়েছে। কেন শারীরিক প্রতিবন্ধী একজন মানুষকে সাহায্য করা হল না সেই প্রশ্ন তুলেই নিন্দার ঝড় উঠেছে ইতিমধ্যেই। পাশাপাশি এই ঘটনার তীব্র বিরোধিতা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের প্রতিনিধি দলের একজন কর্মকর্তা বলেছেন, যদি কারিন এলহারার সম্মেলনে যোগ দিতে না পারেন তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী যার মঙ্গলবার এই সম্মেলনে যোগ দেওয়ার কথা তিনি ওই সম্মেলনে যোগ দেবেন না।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের