আমেরিকায় সর্ববৃহ‍ৎ হিন্দু মন্দিরের দরজা খুলছে অক্টোবরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আগামী মাসেই দ্বারোদঘাটন হতে চলেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হিন্দু মন্দিরের। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির ভারতের বাইরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে। টাইমস স্কোয়ার থেকে ৯০ মিটার দক্ষিণে অবস্থিত এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে ৮ অক্টোবর।   

১৮৩ একর জমির ওপর নির্মিত এই মন্দির তৈরি করতে ১২ বছর সময় লেগেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় ১২,৫০০ মানুষ এই নির্মাণের সঙ্গে যুক্ত।  বিশ্বের বৃহত্তম মন্দির কম্বোডিয়ার আঙ্কোর ওয়াট। কার্যত তারপরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে এই স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরটি প্রাচীন ভারতীয় সংস্কৃতি অনুসারে নকশা করা হয়েছে।  

মন্দিরে ১০,০০০ টিরও বেশি মূর্তি, ভারতীয় বাদ্যযন্ত্র এবং নৃত্যকলা খোদাই করা হয়েছে। প্রধান উপাসনালয় সহ  মন্দিরটিতে ১২টি উপ-মন্দির, নয়টি শিখরের মতো কাঠামো এবং নয়টি পিরামিড শিখর রয়েছে। ঐতিহ্যবাহী পাথরের স্থাপত্যের বৃহত্তম উপবৃত্তাকার গম্বুজও রয়েছে। চুনাপাথর, গ্রানাইট, বেলেপাথর এবং মার্বেল সহ প্রায় দুই মিলিয়ন ঘনফুট পাথর এর নির্মাণে ব্যবহার করা হয়েছে। ভারত, তুরস্ক, গ্রীস, ইতালি এবং চীন সহ বিশ্বের বিভিন্ন স্থান এই পাথর আনা হয়েছিল।

ভারতীয়-সহ গোটা বিশ্বের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই মন্দিরটি। পশ্চিমী দুনিয়ায় হিন্দু সংস্কৃতির এটি একটি অনন্য নিদর্শন হতে চলেছে বলে জানান অক্ষরবৎসলদাস স্বামী। আগামী ৮ অক্টোবর BAPS-এর প্রধান মহন্ত স্বামী মহারাজ মন্দিরটির দ্বারোদ্ঘাটন করবেন। তারপরই সকলের জন্য মন্দিরটি খুলে দেওয়া হবে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়