৩০ বছর ধরে বাথরুমের জলই পান করছেন এই হাসপাতালের রোগীরা

ঘটনাটি জাপানের। জাপানের বিখ্যাত ওসাকা বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পানীয় জলের লাইনের সঙ্গে মিশে গিয়েছে বাথরুমের জলের লাইন। আর তারপরেই গণ্ডগোল। দীর্ঘ ৩০ বছর ধরে পানীয় জল ভেবে বাথরুমের জলই পান করছেন হাসপাতালের রোগী থেকে চিকিৎসক সকলেই। প্রায় তিন দশক পরে বিষয়টি সম্প্রতি নজরে এসেছে হাসপাতাল কর্তৃপক্ষের। আর তারপরেই মাথায় হাত সকলের। কি করবেন, কীভাবে এই ভুলকে ধামাচাপা দেবেন কিছুই বুঝতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষের কর্মকর্তারা।

ঘটনাটি জাপানের। জাপানের বিখ্যাত ওসাকা বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে। সম্প্রতি ওই হাসপাতাল পরিদর্শনে আসেন একদল সরকারি অধিকর্তা। তখনই বিষয়টি নজরে পড়ে তাঁদের। জানা গিয়েছে, ওই হাসপাতালের বাথরুমের জলের লাইনের সঙ্গে ভুলবশত পানীয় জলের লাইনের সংযোগ ঘটে যায়। তার জেরেই এই বিপত্তি। হাসপাতালের রোগী, তাঁদের পরিবারের লোকজন, চিকিৎসক এবং কর্মীরা সকলেই এরভ জেরে দীর্ঘ ৩০ বছর ধরে বাথরুমের জলকেই পানীয় জল ভেবে খেয়ে এসেছেন। 

উল্লেখ্য, ১৯৯৩ সালে জাপানের ওসাকায় ওই হাসপাতালটি স্থাপিত হয়। তার ঠিক দুই বছর পরে ওই হাসপাতালের সমস্ত পাইপলাইন সারাইয়ের কাজ হয়। আশঙ্কা করা হচ্ছে তখনই ভুলবশত বাথরুমের পাইপলাইনের সঙ্গে পানীয় জলের পাইপলাইনটি সংযুক্ত হয়ে গিয়েছিল। তবে বিষয়টি কর্তৃপক্ষের কানে যেতেই তড়িঘড়ি ওই পাইপলাইন পাল্টানো হয়েছে।  

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের