নেই কোনও ভারতীয়, বিশ্বের সেরা ১০ ধনকুবের কারা জেনে নিন…

ধনী তালিকায় সামান্য ওলট-পালট হলেও এক ও দুই নম্বর ধরে রেখেছেন ইলন মাস্ক ও বার্নার্ড আর্নল্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: গৌতম আদানি আগেই ছিটকে গিয়েছেন। ‘মোদি ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানিও দৌড়ে পিছিয়ে পড়লেন। সোমবার ‘ফোর্বস’ ম্যাগাজিনের বিশ্বের সেরা দশ ধনীর তালিকায় ঠাঁই হলো না কোনও ভারতীয়র। শুধু তাই নয়, অ্যামাজন কর্ণধার জেফ বেজোসও তৃতীয় স্থান হারিয়েছেন। মেটা সিইও মার্ক জাকারবার্গ কোনও ক্রমে দশমস্থান দখল রাখতে পেরেছেন। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসকে সম্পদের নিরিখে টপকে গিয়েছেন ‘ওরাকল’ সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন।

‘ফোর্বস’ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, বিশ্বের সেরা ধনীর তকমা ধরে রাখতে পেরেছেন টেসলা কর্ণধার ইলন মাস্ক। তাঁর সম্পদের পরিমাণ ২৩ হাজার ৬৯০ কোটি ডলার। আর ২৩ হাজার ৬০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন ফরাসি শিল্পপতি বার্নার্ড আর্নল্ট অ্যান্ড ফ্যামিলি। তৃতীয়স্থানে উঠে আসা ‘ওরাকল’ সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তাঁর সম্পদের পরিমাণ ১৫ হাজার ৬২০ কোটি ডলার। চতুর্থস্থানে রয়েছেন ই-কমার্স সংস্থা অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস। তাঁর সম্পত্তির পরিমাণ ১৪ হাজার ৮২০ কোটি ডলার। ১১ হাজার ৮০২ কোটি ডলারের সম্পত্তির মালিক মাইক্রোসফট কর্ণধার বিল গেটস রয়েছেন পাঁচ নম্বরে।

১১ হাজার ৭৮০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে সেরা ধনকুবেরদের তালিকার ষষ্ঠস্থানে রয়েছেন বিনিয়োগগুরু হিসেবে পরিচিত ওয়ারেন বাফেট। ১০ হাজার ৪৯০ কোটি ডলারের সম্পদ নিয়ে সপ্তমস্থানে রয়েছেন ল্যারি পেজ। অষ্টমস্থানে রয়েছেন মাইক্রোসফটের প্রাক্তন সিইও স্টিভ বালমার। নবম স্থানে রয়েছেন আমেরিকান মোবিলের কর্ণধার কার্লোস স্লিম। তাঁর সম্পত্তির পরিমাণ ১০ হাজার ১৫০ কোটি ডলার। এক সময়ে বিশ্বের সেরা ধনীর তালিকায় দুই থেকে তিন নম্বরে যিনি ঘোরাঘুরি করতেন সই মেটা সিইও মার্ক জাকারবার্গ নেমে গিয়েছেন ১০ নম্বরে। তাঁর সম্পত্তির পরিমাণ কমতে –কমতে গিয়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৭০ কোটি ডলারে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি