শাহবাজ শরিফ-মুনিরকে ‘মহান মানুষ’ বললেন ট্রাম্প, দিলেন পাক-আফগান সংঘাত মেটানোর আশ্বাস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সখ্যতা বেড়েছে আমেরিকার। ফের একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা। পাকিস্তানের এই দুই ব্যক্তিকে মহান মানুষ বলেই এদিন উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গেই পাকিস্তান-আফগানিস্তান সংঘাত “দ্রুত” সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্প বললেন, ‘শরিফ এবং মুনির মহান নেতা, মহান মানুষ। দু’জনেই খুব ভালো।’  থাই-কম্বোডিয়া সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন যে এটি তার প্রশাসন “মাত্র আট মাসের” মধ্যে যে আটটি যুদ্ধ থামিয়েছে তার মধ্যে একটি। অর্থাৎ এদিন ফের একবার ট্রামের গলায় শোনা গেল যুদ্ধ থামোর প্রসঙ্গ। এই আটটি যুদ্ধ থামানোর জন্য ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের দাবি করেছিলেন। যুদ্ধ থামানো প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমরা প্রতি মাসে গড়ে একটি যুদ্ধ থামিয়েছি। আর মাত্র একটি বাকি আছে, যদিও আমি শুনেছি যে পাকিস্তান এবং আফগানিস্তান শুরু করেছে। তবে আমি খুব দ্রুত এটি সমাধান করব। আমি তাদের দুজনকেই চিনি। এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল এবং প্রধানমন্ত্রী দুর্দান্ত মানুষ এবং আমার কোন সন্দেহ নেই যে আমরা দ্রুত সমস্যা সমাধান করতে চলেছি।”

ট্রাম্প এদিন বলেছেন, দ্বন্দ্ব সমাধান করা এমন একটি কাজ যা তিনি করতে পারেন বলে তিনি বিশ্বাস করতেন।  ট্রাম্পের কথায়, “আমি এটা  (যুদ্ধ থামানো) সুন্দরভাবে করি। আমার মনে হয় এটা (যুদ্ধ থামানোর) করার  দরকার নেই। কিন্তু যদি আমি সময় নিয়ে লক্ষ লক্ষ জীবন বাঁচাতে পারি, তাহলে তা সত্যিই একটি দুর্দান্ত জিনিস। এর চেয়ে ভালো কিছু করার কথা আমার মনে হয় না।”  ট্রাম্প তার রেকর্ডকে “ঐতিহাসিক” বলে উল্লেখ করে বলেন,  “আমি এমন কোনও রাষ্ট্রপতির কথা ভাবতে পারি না যিনি কখনও একটি যুদ্ধের সমাধান করেছেন। আমার মনে হয় না কেউ করেছে। তারা যুদ্ধ শুরু করে, তারা যুদ্ধের সমাধান করে না।” থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, আমি এই সংঘাতের নিষ্পত্তিতে সাহায্য করতে এবং প্রতিটি দলের সাথে কাজ করা লোকদের সহ সত্যিকার অর্থে ভালো বন্ধুত্ব গড়ে তুলতে গর্বিত।” 

উল্লেখ্য, এই মাসের শুরুতে, ওভাল অফিস থেকে বক্তৃতা দেওয়ার সময়, ট্রাম্প শাহবাজ শরিফের ওয়াশিংটন সফরের কথা স্মরণ করে বলেছিলেন, “তিনি সুন্দরভাবে বলেছিলেন যে প্রেসিডেন্ট (ট্রাম্প) লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছেন।”  মে মাসে ভারত-পাকিস্তান সংঘাত ‘বন্ধ’ করার ট্রাম্পের দাবির প্রসঙ্গে বলেছিলেন পাক প্রধানমন্ত্রী। যদিও  ভারত অবশ্য শুরু থেকেই বলেছে পাকিস্তানের  সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতায় কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা  ছিল না। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পর এই সংঘাত শুরু হয়, যার পরে ভারত পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে   সামরিক অভিযান, ‘অপারেশন সিন্দুর’ শুরু করে। চার দিন ধরে চলা লড়াইয়ের পর সংঘর্ষ থামে। তারই কৃতিত্ব বারে বারে দাবি করেন ট্রাম্প। এমনকি ট্রাম্পের সেই দাবিকে পাকিস্তান সমর্থন করে। 

 

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী