‘ভারতের মতোই শত্রু’, POK-তে আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  পাক অধিকৃত কাশ্মীরে ফের রক্তপাত। নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩২ জন আন্দোলনকারীর মৃত্যুর অভিযোগ। গত দু’দিনের ঘটনায় উত্তপ্ত রাওয়ালাকোট। এই পরিস্থিতির মধ্যেই বিতর্কে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। আন্দোলনকারীদের ‘ভারতের মতোই শত্রু’ বলে মন্তব্য করেছেন তিনি। সেই মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, গত ৫ জুন থেকে পিওকে-তে অশান্তিতে প্রাণ হারিয়েছেন ৯০ জনেরও বেশি মানুষ। মিরপুর, রাওয়ালাকোট-সহ একাধিক এলাকায় উত্তেজনা অব্যাহত।সামাজিক মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালাতে দেখা গিয়েছে বলে দাবি। কয়েকটি ভিডিওতে রাস্তায় পড়ে থাকা দেহ ও উল্টে পড়ে থাকা মোটরবাইকের ছবিও সামনে এসেছে। যদিও ওই ভিডিওগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। নিহতদের অধিকাংশই যৌথ আওয়ামি অ্যাকশন কমিটি (জেএএসি)-র সদস্য বা সমর্থক বলে দাবি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আন্দোলন গড়ে তোলায় সংগঠনটিকে আগেই নিষিদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তান সরকার। নিহতদের মধ্যে রয়েছেন জেএএসি-র প্রতিষ্ঠাতা সদস্য উমর নাজিরের ভাই উসমান নাজির। জেএএসি-র অভিযোগ, রাওয়ালাকোট ও মিরপুরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নামতেই তাঁদের লক্ষ্য করে অভিযান চালানো হয় বলে দাবি সংগঠনের।

আরও পড়ুনঃ আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যমে জেএএসি রাওয়ালাকোটে জোর করে প্রবেশের চেষ্টা করেছে বলে দাবি করা হয়েছে। সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে সংগঠনটি। তাদের বক্তব্য, রাওয়ালাকোট তাদেরই শহর। নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়ে বহু প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। তবে এই ঘটনায় পাকিস্তান সরকারের তরফে অভিযোগগুলির বিষয়ে এখনও বিস্তারিত কোনও সরকারি প্রতিক্রিয়া সামনে আসেনি।

পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা! চাঞ্চল্য বীরভূমে

ফের নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক, ছিল নাশকতার ছক?

বন্যায় ভেসে যাচ্ছিল বাছুর, জীবনের তোয়াক্কা না করেই জলে ঝাঁপ যুবকের, ভাইরাল ভিডিও 

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, একাধিক এক্স অ্যাকাউন্টকে নোটিস দিল্লি পুলিশের

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক