আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের উত্তেজনা বাড়ল মধ্যপ্রাচ্যে। ইরাকের উত্তরাঞ্চলের নিনভে প্রদেশে আমেরিকা ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্স (পিএমএফ)-এর একাধিক সদস্য নিহত হওয়ার দাবি সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল। বুধবার (২৯ জুলাই) পিএমএফ-এর নিনভে কমান্ড জানায়, নিনভে প্রদেশে চালানো বিমান হামলায় তাদের আট সদস্য নিহত হয়েছেন এবং আরও চার জন আহত হয়েছেন। সংগঠনের দাবি, তাদের একাধিক ঘাঁটিকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

পিএমএফ এক বিবৃতিতে এই হামলাকে ‘অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে উল্লেখ করেছে। পাশাপাশি তারা অভিযোগ করেছে, এই অভিযান ইরাকের সার্বভৌমত্ব এবং দেশের সরকারি নিরাপত্তা কাঠামোর ওপর সরাসরি আঘাত। সংগঠনের দাবি, ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কাজ এখনও চলছে।

আরও পড়ুন: কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

এদিকে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আল মাসিরা টিভিতে প্রকাশিত এক বিবৃতিতে হুথিরা দাবি করেছে, এই সামরিক অভিযান আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের পরিপন্থী এবং এটি ইরাকের জনগণের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ।অন্যদিকে, আমেরিকার সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এবং সাম্প্রতিক ড্রোন হামলার জবাব হিসেবে সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার