বাড়ির মালিক বিখ্যাত কবি জানতে পেরে মহার্ঘ জিনিস চুরি করেও ফেরাল চোর

Share:

নিজস্ব প্রতিনিধি : চোর মূল্যবান জিনিস চুরি করে কখনো ফেরত দিতে দেখেছেন! শুনলে আশ্চর্য হবে সকলে। চোর বাড়ি থেকে মূল্যবান জিনিস নিয়ে অনুশোচনায় ভুগছিল যে কেন সে জিনিসটা চুরি করেছে। এটা ঠিক কাজ করে নি। সুতরাং তাঁর উচিত জিনিসটাকে পুনরায় তাঁর মালিকের কাছে ফেরত দেওয়া।তাই সে চুরি করা জিনিস নিজেই ফেরত দিয়েছে মালিককে।

ঘটনাটি ঘটেছে রায়গড় জেলার নেরালে। পুলিশ জানিয়েছে, একটি বাড়ি থেকে চোর একটি এলইডি টিভি সহ মূল্যবান জিনিসপত্র চুরি করেছিল। বাড়ির মালিকের নাম নারায়ণ সুরভে। তবে তিনি বর্তমানে বেঁচে নেই। ২০১০ সালে ১৬ই আগস্ট মারা গিয়েছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ৮৪। তিনি ছিলেন একজন বিখ্যাত মারাঠি কবি এবং সামাজিক কর্মী। মুম্বাইয়ে জন্মগ্রহন করেন তিনি। তাঁর কবিতাগুলো মূলত ছিল শ্রমিক শ্রেণীর লড়াইয়ের কথা। তাঁদের পরিশ্রমের কথা তুলে ধরা হত কবিতায়। সেই কবিতা দিন আনা দিন খাটা শ্রমজীবী শ্রমিকদের মধ্যে ব্যপকভাবে নাড়া দিয়েছিল।

সুরভে’র মেয়ে সুজাতা এবং তাঁর স্বামী গণেশ সেই বাড়িতে থাকেন। তবে তাঁরা তাঁদের ছেলের বাড়িতে না থাকায় ১০ দিনের বাড়ি জন্য তালাবন্ধ ছিল। এইসময় সুযোগ পেয়ে চোর ঘরে ঢুকে এলইডি টিভি সেটসহ আরও কয়েকটি মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায়।

এখানেই শেষ নয়। আবারও পরের দিন সেই একই বাড়িতে চুরি করতে আসে।তখন চোরটি একটি ঘরে দিকে তাকিয়ে দেখে সুরভের ছবি এবং বেশ কিছু স্মৃতিচিহ্ন রয়েছে বাড়িতে। চোর অনুশোচনা বোধ করতে থাকে ছবি দেখে। তাই চুরির সমস্ত জিনিস ফিরিয়ে দেয়। এত বড় সাহিত্যিকের বাড়ি থেকে চুরির জন্য মালিকের কাছে ক্ষমা চেয়ে একটা ছোট্ট নোট লিখে টাঙিয়ে দিয়েছিল দেওয়ালে।

সুজাতা এবং তাঁর স্বামী রবিবার ভিরার থেকে ফিরে এলে সেই নোটটি দেখতে পায়। ঘটনাটির তদন্ত করছে নেরাল থানার পুলিশ।

উল্লেখ্য, সুরভে একজন বিখ্যাত মারাঠি কবি হওয়ার আগে, তাঁর জীবন ছিল খুবই সাধারণ। তিনি মুম্বাইয়ের রাস্তায় অনাথ হিসাবে বড় হয়েছিলেন, তারপরে একজন গৃহকর্মী হিসেবে যোগ দিয়েছিলেন। এরপর একটি হোটেলে কম পয়সার একজন থালা ধোয়ার কাজ করতেন।একজন বেবিসিটার( বাচ্চার দেখাশোনা) হিসেবেও কাজ করেছেন। এছাড়াও পোষা কুকুরের কেয়ারটেকার, একজন দুধ সরবরাহকারী হিসাবে কাজ করে বড় হয়ে উঠেছিলেন।

ধেয়ে আসছে কালবৈশাখী! সতর্ক থাকতে ও সঙ্গে ছাতা রাখতে নির্দেশ আবহাওয়া দফতরের

Byju’s-এর অন্যতম প্রতিষ্ঠাতার ৬ মাসের জেল হেফাজতের নির্দেশ দিল সিঙ্গাপুর আদালত

জনগণনা করতে অফিসার নিয়োগে উদ্যোগী রাজ্য সরকার, জারি হয়েছে বিজ্ঞপ্তি

একাধিক উপ মুখ্যমন্ত্রীর দাবি সিদ্দারামাইয়ার গোষ্ঠীর, কর্নাটকের কুর্সি বদল নিয়ে সঙ্কটে কংগ্রেস

দুর্ধর্ষ ফিচার সহ OPPO আনল শক্তিশালী Reno 16 সিরিজ, জানুন দাম

৩০ পেরোনোর পরে শরীরচর্চায় এই ভুলগুলোই ডেকে আনতে পারে হাঁটুর সমস্যা

পুলিশে বদলির নয়া পোর্টাল খুলছে রাজ্য সরকার, কাদের জন্য এই সুখবর?‌

বর্ষার সৌন্দর্যে মুগ্ধ করবে ভারতের ৮ সেরা ট্রেকিং গন্তব্য

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

ব্যাকওয়াটার আর খাবারের স্বর্গ, ঘুরে আসুন কেরলের প্রাণকেন্দ্র কোচি

নজরকাড়া দামে স্যামসাং গ্যালাক্সি A57, মন জিততে পারবে মধ্যবিত্তের ?

গুজরাতে এমন পাহাড়ি শহরও আছে জানতেন? প্রকৃতি, ঝর্না আর মেঘের দেশে ঘুরে আসুন