চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ২৬ কোটি টাকা লুট, ভয়াবহ ঘটনা ঘটেছে কোথায়?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চোখের লঙ্কার গুড়ো ছিটিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে পালাল দুষ্কৃতিরা। প্রায় ২৬ কোটি টাকা নিয়ে পালিয়েছে তারা। ঘটনাটি ঘটেছে জাপানের রাজধানী টোকিওতে। প্রকাশ্য রাস্তাতেই এমন বিরল ঘটনার সাক্ষী থাকল টোকিওবাসী। ৩ জনের দুষ্কৃতীদের একটি দল এই বিপুল পরিমাণ অর্থ লুট করেছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, টোকিওর উএনো স্টেশনের কাছে স্থানীয় সময় প্রায় রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পর্যটকদের কাছে জায়গাটি অত্যন্ত পরিচিত। পুলিশ সূত্রে খবর, লঙ্কার গুঁড়োর স্প্রে করে ডাকাতরা টাকার স্যুটকেস ছিনিয়ে নেয়ষ তবে বিস্তারিত এই বিষয়ে মুখ খুলতে চায়নি তাঁরা। ৫জনের একটি দল ওি টাকা নিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে চিনা ও জাপানি নাগরিক রয়েছে। গাড়িতে টাকা ভর্তি সুটকেস চোলার চেষ্টা করছিলেন। সেই সময় চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে দেয় দুষ্কৃতীরা। সেই সুযোগেই টাকার সুইকেস নিয়ে পালিয়ে যায় তারা।

পাঁচজনের ওই দলটি কেন এত পরিমান টাকা নিয়ে যাচ্ছিল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে তারা বলেছেন সেই টাকা কিছু জায়গায় পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের। অন্যদিকে হানেদা বিমানবন্দরে একটি পার্কিং গ্যারেজে এক ব্যক্তির উপরে হামলা হয়। সেখানেও বেশ কিছু পরিমাণ টাকা ছিনতাই করা হয় বলে অভিযোগ। সেখানে ও তিনজনের একটি দল চোখের লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ। দুটি ঘটনার মধ্যে কোনো যোগাযোগ রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। দুটি ঘটনাতেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

হায়দরাবাদে ‘টক্সিক’ ইভেন্টে ধুন্ধুমার কাণ্ড! যশকে দেখতে লাগামছাড়া ভিড়, সাউন্ডবক্স ভেঙে আহত ২ 

মদ্যপ ও বিবস্ত্র অবস্থায় গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, আটক প্রতিবেশী যুবক

দ্বিতীয় টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ শ্রীলঙ্কা)

রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! নিখোঁজ ২২ জন নাবিক, চলছে তল্লাশি

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার