সাদ্দাম হত্যার বদলা নিতে ইরানের হয়ে যুদ্ধ করতে নাম লেখাচ্ছেন হাজার-হাজার ইরাকি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যত সময় যাচ্ছে ততই বাড়ছে ইরানের উপর মার্কিন হামলার আশঙ্কা। সতর্ক রয়েছেন ইরানি সরকার। এর মধ্যেই ইরানের হয়ে যুদ্ধ করতে নাম লেখাচ্ছেন হাজার-হাজার ইরাকি।  ইরাকের  প্রাক্তন  প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের    হত্যার বদলা নিতেই হাজার হাজার ইরাকি একটি  চুক্তিতে স্বাক্ষর করেছেন।

সূত্রের খবর,  ইরাকের দিয়ালা প্রদেশের প্রায় ৫ হাজার মানুষ জড়ো হয়ে ঘোষণা করেছেন যে, ইরাক ও পূর্বদিকের প্রতিবেশী দেশ (ইরান), এবং তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে’ বিনা পারিশ্রমিকে’ রক্ষা করতে  তাঁরা প্রস্তুত। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, “আমাদের নিরাপত্তা বাহিনী, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এবং ইরানকে  সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে আমরা আমাদের প্রস্তুতির কথা ঘোষণা করছি। সেইসঙ্গে আমরা ইসলামী প্রজাতন্ত্রে মার্কিন হস্তক্ষেপকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি।” যদিও  আমেরিকা-ইজরায়েল উভয়ই ইরানের ঘোর প্রতিপক্ষ, তবুও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার বিষয়ে ই্রাজয়েল তুলনামূলকভাবে  সতর্ক অবস্থান নিয়েছে এবং এ ধরনের আলোচনা নিয়ে আপত্তি জানিয়েছে।  

আরও পড়ুন: ইরানকে নিয়ে নেওয়া হবে বড় সিদ্ধান্ত? ফের বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু 

ওমানে দুই দেশের মধ্যে চলমান আলোচনা সত্ত্বেও ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইরানে সরকার বিরোধী আন্দোলন চলাকালীন ট্রাম্প ইরানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। যা নিয়ে কম জলঘোলা হয়নি। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। ট্রাম্পকে হত্যার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে ট্রাম্প বলেছেন তাঁর যদি কিছু হয় তাহলে ইরানকে পৃথিবী থেকে মুছে দেবে। এমনকি ইরানের উপকূলীয় জলসীমার কাছে মার্কিন বিমানবাহী রণতরীগুলো পৌঁছে গিয়েছে। ইসরায়েলও জানিয়েছে, তারা যুদ্ধের জন্য তারা প্রস্তুত। তার মধ্যে, ওয়াশিংটন শুক্রবার ইরানের তেল রপ্তানি রোধের লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে, যার মধ্যে তুরস্ক, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলি রয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের