চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এক বছর ধরে ভাইয়ের মৃতদেহের সঙ্গেই ঘরবন্দি তিন শিশু

আন্তর্জাতিক ডেস্ক: এক বছরের বেশি সময় ধরে তিন শিশু তাঁর ভাইয়ের মৃতদেহের সঙ্গেই একটি ঘরে থাকতে বাধ্য হচ্ছিল। তাঁদের বয়স যথাক্রমে ১৫, ১০ এবং ৭ বছর। সম্প্রতি কোনও ভাবে বড়জন পুলিশে ফোন করতে সক্ষম হয়। চাঞ্চল্যকর ঘটনাটি আমেরিকার ইউস্টনের। মার্কিন সংবাদমাধ্যমের খবরে প্রকাশ প্রথমে পুলিশ কর্তারাও শিশুর মশকরা ভেবে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ফের ফোন আসায় পুলিশকর্মীরা যায় ওই ঠিকানায়। এবং ওই বাড়ির একটি ঘর থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেন। সেই সঙ্গে অপুষ্টিতে ভোগা আহত তিন শিশুকে উদ্ধার করে।

জানা গিয়েছে গত রবিবার ইউস্টনের কাউন্টি শেরিফের অফিসে ফোন করেন হ্যারিস নামে এক ১৫ বছরের কিশোর। সে পুলিশকে জানায়, তাঁর ৯ বছরের ভাই এক বছর আগেই মারা গিয়েছে। এবং মৃতদেহ এখনও ঘরের ভিতরেই রয়ে গিয়েছে। সে আরও কিছু অভিযোগ করে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, প্রথমে বিশ্বাস না করলেও পরে পুলিশ ওই বাড়িতে যায়। সে সময় শিশুদের মা বাড়িতে ছিলেন না। ফলে ওই বাড়িতে শিশুরা একাই ছিল। পুলিশ গিয়ে সাত বছরের এক ছেলে, ১০ বছরের এক মেয়ে এবং ১৫ বছরের আরেকটি ছেলেকে উদ্ধার করে। তাঁরা প্রত্য়েকেই ভাইবোন।

সেই সঙ্গে একটি শিশুর কঙ্কালও উদ্ধার করে পুলিশ। দেখে মনে হচ্ছে সেখানে অনেক দিন আগেই মৃত্যু হয়েছিল ওই শিশুর। এক পুলিশ কর্তার কথায়, শিশুগুলির অবস্থা খুবই করুণ ছিল। তাঁরা অপুষ্টিতে ভুগছে এবং শরীরে একাধিক আঘাত রয়েছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত তাঁরা চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসের অধীনে থাকবে। পুলিশ আরও জানিয়েছে, ওই শিশুর মা এবং তাঁর প্রেমিককে পাওয়া গিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাঁদের এখনও গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত চলছে।

Published by:

Share Link:

More Releted News:

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ