জন্মহার বাড়াতে জাপানে সপ্তাহে তিন দিন ছুটি চালু হচ্ছে, কবে থেকে কার্যকর?

Share:

নিজস্ব প্রতিনিধি : সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর নিয়ে এল জাপান।এক নয়,দুই নয়, সপ্তাহে তিন দিন ছুটি পাবে চাকরিজীবীরা। সরকারি কর্মীদের জন্য ৪ দিনের কর্মসপ্তাহ চালু করতে চলেছে জাপান কর্তৃপক্ষ। আগামী এপ্রিল থেকে এই নীতি কার্যকর হবে। এতে কর্মীদের মাত্র ৪ দিন অফিস করতে হবে এবং ৩ দিন ছুটি পাবেন। কর্মজীবী মায়েদের সহায়তা এবং রেকর্ড-নিম্ন জন্মহার বাড়াতে দেশটি নতুন এই পদক্ষেপ গ্রহণ করছে।

টোকিও মেট্রোপলিটন সরকার জানিয়েছে, আগামী এপ্রিল থেকেই এই নীতি কার্যকর হবে। শুধু তাই নয় দেশটিতে আরেকটি নতুন নীতি চালু করা হচ্ছে। তা হল, প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের পিতা-মাতারা আংশিক বেতন কাটছাঁটের মাধ্যমে দ্রুত অফিস থেকে বের হওয়ার সুযোগ পাবেন।

এই নিয়ে টোকিওর গভর্নর ইউরিকো কোইকে নীতিনির্ধারণী এক বক্তৃতায় জানান, ‘আমরা কাজের ধরন নিয়ে ভিষণ চিন্তিত। এই বিষয়টা পর্যালোচনা করে দেখা হবে। পাশাপাশি এমন ব্যবস্থা নেব যাতে কেউ তাঁদের ক্যারিয়ার ত্যাগ না করে। সকলেই কেরিয়ারটাকে যেন ভাল চোখে দেখে।’

একইসঙ্গে তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়ে সময়ে আমাদের জনগণের জীবন, জীবিকা এবং অর্থনীতি মজবুত করার জন্য টোকিওর উদ্যোগ নেওয়ার এখনই উপযুক্ত সময়। কেননা নিম্ন জন্মহার এখনকার একটা সমস্যা হয়ে উঠেছে। তাই জনসংখ্যার দিকটাও ভাবা দরকার।’

উল্লেখ্য, বহু বছর থেকেই জাপানে জন্মহার নিম্নমুখী। গত জুন মাসে দেশটির জন্মহার রেকর্ড হ্রাস পেয়েছে। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর দেশটিতে মাত্র ৭ লক্ষ ২৭ হাজার ২৭৭ শিশুর জন্ম হয়েছে। এর ফলে প্রজনন হার ১ দশমিক ২ শতাংশে নেমে এসেছে, যেখানে জনসংখ্যা স্থিতিশীল রাখতে দেশটিতে এখনও প্রয়োজন ২ দশমিক ১ শতাংশ প্রজনন হার।

হায়দরাবাদে ‘টক্সিক’ ইভেন্টে ধুন্ধুমার কাণ্ড! যশকে দেখতে লাগামছাড়া ভিড়, সাউন্ডবক্স ভেঙে আহত ২ 

মদ্যপ ও বিবস্ত্র অবস্থায় গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, আটক প্রতিবেশী যুবক

দ্বিতীয় টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ শ্রীলঙ্কা)

রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! নিখোঁজ ২২ জন নাবিক, চলছে তল্লাশি

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার