অন্তর্বাস পরিষ্কারের অভিনব পদ্ধতি জানালেন তরুণী! সমালোচনায় নেটিজেনরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হোটেলের কফি মেশিনে অন্তর্বাস পরিষ্কার-শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই এক ‘লাইফ হ্যাক’ শেয়ার করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মার্কিন ট্রাভেল ইনফ্লুয়েন্সার তারা উডকক্স। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তার একটি ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়, আর তারপরই শুরু হয় তীব্র সমালোচনা।

পেশায় ভ্রমণকেন্দ্রিক কনটেন্ট নির্মাতা এবং ফিটনেস প্রশিক্ষক উডকক্স ভিডিওতে দাবি করেন, দীর্ঘ সফরে গেলে অন্তর্বাস পরিষ্কার রাখা অনেকের জন্যই ঝামেলার বিষয়। সেই সমস্যার ‘সহজ সমাধান’ হিসেবে তিনি দেখান-হোটেল কক্ষে থাকা কফি মেকারের গরম পানি ব্যবহার করে অন্তর্বাস ধুয়ে নেওয়া যায়। তার কথায়, বিমানসেবিকা এক বন্ধুর কাছ থেকেই তিনি এই কৌশল শিখেছেন। ধোয়ার পর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলেই পরদিন সেটি ব্যবহারযোগ্য-এমনটাই ছিল তাঁর পরামর্শ।

ভিডিও প্রকাশের পরই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। বহু ব্যবহারকারী এটিকে অস্বাস্থ্যকর ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেন। তাঁদের যুক্তি, কফি মেশিন খাবার ও পানীয় তৈরির সরঞ্জাম-সেখানে ব্যক্তিগত পোশাক ধোয়ার পরামর্শ দেওয়া অন্য অতিথিদের প্রতি অসম্মানজনক এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।

সমালোচনার মুখে পড়ে উডকক্স পরে আরেকটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, তিনি নিজে কখনও হোটেলের কফি মেকারে অন্তর্বাস পরিষ্কার করেননি এবং এমন কাজ করতে কাউকে উৎসাহিতও করেন না। বরং হোটেলের কফি মেশিন ব্যবহার এড়িয়ে চলার কথাই বলতে চেয়েছিলেন বলে ব্যাখ্যা দেন। তবে অনেকেই তার এই বক্তব্যে আস্থা রাখেননি। কেউ মন্তব্য করেন, “এটি রসিকতা নয়, একেবারেই বেপরোয়া ও জঘন্য পরামর্শ।” সূত্রের খবর ,ভিডিওটি ২০২৫ সালের নভেম্বর মাসে পোস্ট করা হয়েছিল। ঘটনা ঘিরে প্রশ্ন উঠেছে-সোশ্যাল মিডিয়ায় ‘লাইফ হ্যাক’ শেয়ার করার আগে দায়িত্ববোধ কতটা জরুরি?

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের