এই মুহূর্তে

কারাবন্দি ইমরান খানের সুচিকিৎসার দাবি কপিল-গাভাস্কার-সহ ১৪ কিংবদন্তির

নিজস্ব প্রতিনিধি: চরম স্বাস্থ্য সঙ্কটে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী ক্রিকেটার তথা পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। জেলের মধ্যে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে মাস কয়েক ধরেই নানারকম জল্পনা চলছে। এমনকি মাস কয়েক আগে ইমরান খানের সঙ্গে তাঁর পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছিল না। সে নিয়ে বিশ্বজুড়ে জল্পনা উঠেছিল যে, ইমরান খান মারা গিয়েছেন। তাঁর উপর নানারকম শারীরিক অত্যাচার তাঁকে মেরে ফেলা হয়েছে। কিন্তু পরক্ষণেই জানা যায়, ইমরান খান জীবিত আছেন এবং ভাল আছেন। এখন শোনা যাচ্ছে, ইমরানের দুই চোখ আংশিকভাবে নষ্ট হয়ে গিয়েছে। তিনি সুস্থ নেই। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হতে পারে। এমন উদ্বেগের মধ্যে এবার বিশ্বকাপজয়ী অধিনায়ককে জেল হেফাজতে মর্যাদার সঙ্গে রাখার জন্যে এবং তাঁকে তাৎক্ষণিক-পর্যাপ্ত চিকিৎসা প্রদানের জন্যে পাকিস্তান সরকারকে চিঠি পাঠালেন সুনীল গাভাস্কার এবং কপিল দেব-সহ প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়কদের একটি দল।

১৭ ফেব্রুয়ারি যৌথ বিবৃতি জারি করে প্রাক্তন ক্রিকেট অধিনায়কদের দল লিখেছেন, কারাবন্দী থাকাকালীন ইমরান খানের দৃষ্টিশক্তির তীব্র অবনতি হয়েছে। গত আড়াই বছর ধরে তাঁকে জেলে আটকে রাখার ঘটনায় প্রাক্তন অধিনায়করা গভীরভাবে উদ্বিগ্ন। এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন, মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, সুনীল গাভাস্কার, ডেভিড গাওয়ার, কিম হিউজেস, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, কপিল দেব, স্টিফেন ওয়া এবং জন রাইট। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা, আমাদের জাতীয় ক্রিকেট দলের স্বাক্ষরকারী প্রাক্তন অধিনায়করা, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং বিশ্ব ক্রিকেটের একজন কিংবদন্তি ব্যক্তিত্ব ইমরান খানের চিকিৎসা এবং কারাবাসের খবরে গভীর উদ্বিগ্ন।’ এবার তাঁরা ইমরান খানের খেলার কৃতিত্ব স্মরণ করে লিখেছেন, ‘আমাদের মধ্যে অনেকেই তাঁর বিরুদ্ধে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছি, তাঁর সঙ্গে মাঠ ভাগ করে নিয়েছি, তাঁর মতো অলরাউন্ডার প্রতিভাকে আদর্শ করে বড় হয়েছি। তিনি এখনও খেলাধুলার সেরা অলরাউন্ডার এবং অধিনায়কদের মধ্যে একজন।

 

পাকিস্তানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি মানবিক আচরণের যোগ্য।’ এরপর প্রাক্তন অধিনায়কদের দল পাকিস্তান সরকারের প্রতি ইমরান খানের প্রতি ভাল আচরণ করার আহ্বান জানিয়ে লিখেছেন, ‘ইমরান খান যেন যোগ্য বিশেষজ্ঞ দের কাছ থেকে তাৎক্ষণিক ও চলমান চিকিৎসা সেবা পান। তাঁর সঙ্গে যেন পরিবারের নিয়মিত যোগাযোগ থাকে। তিনি যেন আইনি প্রক্রিয়ায় ন্যায্য ও স্বচ্ছ প্রবেশাধিকার পান। ক্রিকেট দীর্ঘদিন ধরেই বিভিন্ন জাতির মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। তবে আমরা এই আবেদনটি ক্রীড়ানুরাগী মনোভাব এবং সাধারণ মানবতার চেতনা থেকেই করছি। কোনও আইনি প্রক্রিয়ার প্রতি কোনও পক্ষপাত ছাড়াই।’ উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ইমরান খানের ডান চোখে তীব্র দৃষ্টিশক্তি হ্রাসের খবর পাওয়া যায়। যা জেলে তাঁর চিকিৎসা পরিদর্শনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত ১৬ ফেব্রুয়ারি ৭৩ বছর বয়সী খানের মেডিকেল চেকআপের নির্দেশ দিয়েছিল। যদিও কর্মকর্তারা জানিয়ে ছিলেন, ডাক্তাররা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়েছেন তাঁকে দেখতে, প্রয়োজনে তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে। ইমরান খান তাঁর ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। গত মাসে, খানকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তার চোখের উপর একটি অস্ত্রোপচার করা হয়েছিল। ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাবন্দী এবং একাধিক মামলার মুখোমুখি হন। যেগুলোকে তিনি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

IPL শেষ হলেই অবসর নিতে পারেন ধোনিসহ পাঁচ কিংবদন্তির খেলোয়াড়, কারা তাঁরা?

কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় মৃত ৪০০, আহত প্রায় ২৫০ জন

হরমুজ অতিক্রম করে এলপিজি নিয়ে শিবালিক ঢুকল গুজরাত বন্দরে, মুম্বইয়ের দিকে নন্দাদেবীও

চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজনের অনুমতি কর্ণাটক সরকারের

উচ্চশিক্ষার জন্যে কানাডায় গিয়ে সহপাঠীদের হাতে খুন মধ্যপ্রদেশের যুবক

ম্যাচ জিতলে ৪০ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ইরাক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ