পুতুলই তার সর্বক্ষণের সঙ্গী, ভাইরাল হওয়া নিঃসঙ্গ বাঁদরকে ২ কোটি টাকায় কেনার প্রস্তাব

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছোট্ট বাঁদর যার নাম ‘পাঞ্চ’ তার ভিডিও ভাইরাল হয়েছে। যার মা থাকতেও নেই। জন্মের পরেই ছেড়ে নিয়েছে। এই খুদের নিঃসঙ্গতা মহু মানুষের মন ভেঙেছে। ‘পাঞ্চ’-এর কাজকর্ম দেখে অনেকে আবার চোখ দিয়ে জলও গড়িয়ে পড়েছে। কারণ এই খুদে প্রানীটি ভালোবাসা ও স্নেহ পাওয়ার জন্য একটি প্রাণহীন পুতুলকে  সঙ্গী করে নিয়েছে। খেলতে, খেতে ঘুমাতে, ভয় পেলে তারই মত দেখতে সেই পুতুলই একমাত্র সঙ্গী। এই গল্প এখনই  অপ্রত্যাশিত মোড় নিয়েছে কারণ একজন প্রভাবশালী ব্যক্তি জাপানের একটি চিড়িয়াখানা থেকে ভাইরাল বানরটি কিনতে প্রায় ২কোটি টাকা দেওয়ার দাবি করেছেন।   এই খবরটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। 

ট্রিস্টান টেট এক্স-এ  ভাইরাল ভিডিওটি শেয়ার করার পর পাঞ্চ-কে কিনতে চেয়ে অফারটি করেছেন। তিনি লিখেছেন,  “এই বানরটি কোন চিড়িয়াখানা থেকে এসেছে?   আমি এটি কিনব।” এমনকি তিনি এটাও জানান যে তিনি মজা করছেন না সত্যি তিনি এই  বাঁদর ছানাকে কিনতে চান।    যিনি কিনতে চেয়েছেন সেই ট্রিস্টান টেট একজন ব্রিটিশ-আমেরিকান প্রভাবশালী এবং ব্যপক ভাবে পরিচিত। তিনি  প্রাক্তন কিকবক্সার। তিনি তাঁর দামি গাড়ি, প্রাইভেট জেট,  লাইফস্টাইল এবং বিলাসবহুল কন্টেন্টের জন্য শিরোনামে থাকেন।  তাঁকে প্রায়শই তাঁর ভাই অ্যান্ড্রু টেটের সঙ্গে  ভিডিও করতে এবং পডকাস্টে উপস্থিত থাকতে দেখা যায়। দুই  ভাইয়ের সোশ্যাল মিডিয়ায় প্রচুর জনপ্রিয়তা রয়েছে এবং তাঁরা প্রায়শই বিতর্কে জড়িয়ে পড়েন। সেই তিনি এই একাকী বাঁদরকে কিনতে চেয়েছেন ২ কোটি টাকায়।

পাঞ্চকে কিনতে চেয়ে ট্রিস্টানের পোস্টটি কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়, দুই দিনের মধ্যে ৫.৫ মিলিয়নেরও বেশি ভিউ হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হয়। ট্রিস্টানের পোস্টটি নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন এই প্রচেষ্টা খুবই ভালো  এতে পাঞ্চ আরও ভালো পরিবেশ খুঁজে পেতে পারে।  অন্যদিকে অনেকেই নিয়ন্ত্রিত চিড়িয়াখানা  থেকে একটি বন্য প্রাণীকে সরিয়ে ব্যক্তিগত মালিকানাধীনে ছেড়ে দেওয়ার নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। 

ইচিকাওয়া সিটি চিড়িয়াখানায় বসবাসকারী পাঞ্চ নামের বাঁদর ছানা প্রথম আলোচনায় আসেন যখন তাকে একটি  তারই মত দেখতে একটি পুতুল আঁকড়ে থাকতে দেখা যায়। সাত মাস বয়সী ম্যাকাকটিকে জন্মের পরপরই তার মা  ছেড়ে চলে যায়  এবং তারপর চিড়িয়াখানার কর্মীরা  লালন-পালন করে।   মাকে ছেড়ে চলে যাওয়ার কারণে পাঞ্চ সেই খেলনা পুতুলের ভালোবাসায় জড়িয়ে পড়ে। তার এই কাজ দেখে সমাজমাধ্যমে নানা মানুষ নানা প্রতিক্রিয়া দিয়ে চলেছেন এখনও। 

বৃষ্টিতে ভিজলে কি সত্যিই চুল পড়ে? জেনে নিন এর পেছনের আসল কারণ

বর্ষা নামতেই জ্বর-সর্দির থাবা? জানুন সুস্থ থাকার সহজ পাঁচ মন্ত্র

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

প্রোটোকলের তোয়াক্কা নেই, থলে হাতে বাজারে গিয়ে পটল কিনলেন কৃষিমন্ত্রী দুধকুমার

রাস্তা না পুকুর? চিনার পার্কে হাঁটু জলে ডুবল একের পর এক গাড়ি, নাজেহাল নিত্যযাত্রীরা

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

দু-কোটি টাকার টেন্ডার দুর্নীতি! কাঠগড়ায় নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক

ট্রেনের ছাদে উঠতেই হাই-ভোল্টেজ তারে ঝলসে গেলেন যুবক, ভাইরাল ভিডিও…

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা

কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক, কী বললেন বিচারপতি?

প্রাক্তন ARTO-র বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল সোনা-টাকার ভান্ডার! চাঞ্চল্য আগ্রায়