মোদি সরকারের ফের নিশানা জাস্টিন ট্রুডোর

Share:

নিজস্ব প্রতিনিধি, অটোয়া: ৪১ কূটনীতিবিদকে নয়াদিল্লির দূতরাবাস থেকে সরিয়ে নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই করে ফের মোদি সরকারকে নিশানা করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘ভারত সরকার দু’দেশের (ভারত-কানাডা)লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। কূটনীতি সংক্রান্ত আন্তর্জাতিক নিয়মাবলীকে লঙ্ঘন করছে। দিল্লির আচরণে কানাডায় বসবাসকারী লক্ষ-লক্ষ ভারতীয় বংশোদ্ভুতকে নিয়ে আমি যথেষ্টই চিন্তিত ও উদ্বিগ্ন।’

শুধু এখানেই থামেননি তিনি। দিল্লির দাদাগিরির প্রভাব ভারতের সঙ্গে কানাডার বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও বড় ধরনের ফাটল তৈরি করবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এমনকি কানাডায় পড়তে আসা ভারতীয় পড়ুয়াদেরও নানা রকমের সমস্যার মুখে পড়তে হবে বলে ইঙ্গিতও দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘কানাডার ৪১ কূটনীতিবিদকে যেভাবে দিল্লি প্রত্যাহারে বাধ্য করা হয়েছে তার প্রভাব দুই দেশের নাগরিকদের যাতায়াতের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও পড়বে। আর কানডায় যে সমস্ত ভারতীয় পড়ুয়া উচ্চ শিক্ষার জন্য এসেছে, তাদের ক্ষেত্রেও বড় সমস্যা তৈরি করবে।’

কানাডার প্রধানমন্ত্রী এদিন যেভাবে খোলাখুলিভাবেই মোদি সরকারকে নিশানা করেছে, তা যথেষ্টই অশনিসঙ্কেত বলে মনে করছেন কূটনীতিবিদরা। তাঁরা মনে করছেন, নয়াদিল্লির দূতাবাস থেকে ৪১ কূটনীতিবিদকে প্রত্যাহারের বিষয়টি সহজে মেনে নেবে না কানাডা সরকার। ভারতের বিরুদ্ধে পাল্টা প্রত্যাঘাতের পথে যে হাঁটা হবে, তার ইঙ্গিত দিয়েছেন ট্রুডো। গতকাল বৃহস্পতিবারই ভারতে অবস্থানরত কানাডার নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য ভ্রমণ পরামর্শ জারি করেছিল কানাডার বিদেশ মন্ত্রক।

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর