এই মুহূর্তে

দূতাবাসে হামলার জের, সন্ত্রাসী পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করল ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক:  পাকিস্তানিদের নিয়ে  বিরাট সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় ‘নিরাপত্তা পরিস্থিতি’র কথা উল্লেখ করে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করেছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে  আগামী শুক্রবার, ৬ মার্চ পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। 

দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই আদেশ ইসলামাবাদ দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাচি কনস্যুলেটেও প্রযোজ্য হবে। এই প্রসঙ্গে উল্লেখ্য,  ইজরায়েল ও আমেরিকা যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে পাকিস্তানজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিনেই করাচি কনস্যুলেট ঘেরাও করে বিক্ষোভ  দেখায় শতাধিক  মানুষ। তাই নিরাপত্তার কথা বিচার করেই ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। 

করাচিতে শতাধিক বিক্ষোভকারী মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। করাচি পুলিশ সার্জনের কার্যালয়ের দেওয়া তথ্য অনুসারে  সোমবার সন্ধ্যা পর্যন্ত সেখানে প্রায় ১০ জন নিহত হন ও ৭০ জনের বেশি আহত হয়েছেন।  খামেনিইয়ের মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান।  ইসলামাবাদে কয়েক হাজার মানুষ খামেনির ছবি হাতে রাস্তায়  নেমে মার্কিন দূতাবাসের কাছে জড়ো হয়।  ভিড় সরাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে।     বিক্ষোভকারীরা জাতিসংঘের একটি কার্যালয়ে আগুনও লাগিয়ে দেউ।  লাহোরে  হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। 

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় মৃত ৪০০, আহত প্রায় ২৫০ জন

হরমুজ অতিক্রম করে এলপিজি নিয়ে শিবালিক ঢুকল গুজরাত বন্দরে, মুম্বইয়ের দিকে নন্দাদেবীও

উচ্চশিক্ষার জন্যে কানাডায় গিয়ে সহপাঠীদের হাতে খুন মধ্যপ্রদেশের যুবক

শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরায়েলে হামলা ইরানের, ক্ষমতা জানেন?

গোল্ডফিশ চালাচ্ছে গাড়ি! কীভাবে সম্ভব? জানলে চমকে যাবেন

যুদ্ধ নিয়ে বেজায় চাপে ট্রাম্প, এবার চিনের কাছে চাইলেন সাহায্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ