কমলা হ্যারিসকে বাইডেনের থেকেও ‘নিকৃষ্টতম প্রার্থী’ হিসেবে মনে করেন ট্রাম্প

আমি বলতে চাচ্ছি, তার বয়স ৬০ বছর। আমি বুঝতে পারিনি যে ৬০ বছর বয়সেই সে একটি বড় খেলার কথা বলছে। কিন্তু তার খেলা বেশ খারাপ। আমাদের দেশের এমন অবস্থান কখনো ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে জোর টক্কর হওয়ার কথা ছিল, ডেমোক্রেটিক পার্টির সদস্য জো বাইডেন (মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি) এবং রিপাবলিকান পার্টির সদস্য তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। কিন্তু মাঝপথেই হাড্ডাহাড্ডি লড়াই থেকে মুখ ফিরিয়ে নেন জো বাইডেন। তাঁর হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্র্যাটিক দলের আরেক সদস্য তথা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এই নিয়েই এখন উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি মহল। বিষয়টি সামনে আসার পর থেকেই রীতিমতো একে অপরকে কথা বলছেন কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প।

সপ্তাহ কয়েক আগেই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। কিন্তু গুলি তাঁর কান ঘেষে বেরিয়ে যায়। কিন্তু কিছুতেই হার মানবেন না ডোনাল্ড ট্রাম্প। প্রচারে নেমেই কমলা হ্যারিসকে নিয়ে নানা বিতর্ক পুনরুজ্জীবিত করেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের নানা মন্তব্য নিয়ে প্রতিনিয়ত তাঁকে তুলোধনা করে চলেছেন কমলা হ্যারিস। সম্প্রতি আবারও একটি নির্বাচনী সমাবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে রাষ্ট্রপতি জো বিডেনের চেয়ে “নিকৃষ্ট প্রার্থী” বললেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প সোমবার একটি সাক্ষাৎকারে বলেছেন, “৫৯ বছর বয়সী হ্যারিস ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য মনোনীত প্রার্থী হওয়ার পরে তিনি প্রথম তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমি মনে করি সে (হ্যারিস) তার (বাইডেন) চেয়ে খারাপ প্রার্থী।” তিনি আরও বলেন, “আমি ভেবেছিলাম সে একটু ছোট। আমি বলতে চাচ্ছি, তার বয়স ৬০ বছর। আমি বুঝতে পারিনি যে ৬০ বছর বয়সেই সে একটি বড় খেলার কথা বলছে। কিন্তু তার খেলা বেশ খারাপ। আমাদের দেশের এমন অবস্থান কখনো ছিল না। এর পাশাপাশি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধে অবতীর্ণ হতে পারি।” অন্যদিকে বাইডেনকে ঠুকে ট্রাম্প বলেছেন, “তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছে। এটা মনে হচ্ছে আপনি কারো সঙ্গে লড়াই করছেন। এটি একটি অভ্যুত্থান। তারা তাকে নিয়ে গেল। তারা বলেছিল আপনি ১৪ মিলিয়ন ভোট পেলেও আপনি আউট। এবং সে বলল, ‘আমি বাইরে যাচ্ছি না’।”

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?