হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের ডিগবাজি মার্কিন প্রেসিডৈন্ট ডোনাল্ড ট্রাম্পের। হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের ওপর ২০ শতাংশ নিরাপত্তা মাশুল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা করেছেন। তবে এও জানিয়েছেন, ‘কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের কারণে যে আর্থিক ক্ষতি হবে তা উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে পুষিয়ে নেওয়া হবে।’ মধ্যপ্রাচ্যের দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

২৪ ঘন্টা আগে গতকাল সোমবার (১৩ জুলাই) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজ থেকে ২০ শতাংশ হারে কর আদায়ের ঘোষণা করেছিলেন ট্রাম্প। পোস্টে তিনি লিখেছিলেন, ‘এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালির প্রহরী’ (Guardian of the Hormuz Strait) হিসেবে পরিচিত হবে।বিশ্বের অত্যন্ত অস্থিতিশীল এই অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার কাজে প্রয়োজনীয় সব খরচ তোলার জন্য সেখান দিয়ে পরিবাহিত সমস্ত পণ্যের ওপর ২০ শতাংশ হারে যুক্তরাষ্ট্রকে অর্থ প্রদান করতে হবে।’

মঙ্গলবার (১৪ জুলাই) ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যের নেতৃত্বের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার পর আমি হরমুজ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। এর পরিবর্তে বিভিন্ন উপসাগরীয় দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে, তা দিয়েই এই খরচ মিটে যাবে।’ পোস্টে তিনি আরও লিখেছেন, ‘উপসাগরীয় দেশগুলোর সঙ্গে এই নতুন বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির ফলে আমেরিকায় বিলিয়ন- বিলিয়ন ডলারের পুঁজি আসবে। তা দিয়ে বড় বড় নতুন কারখানা ও শিল্প প্রকল্প গড়ে উঠবে। সেই সঙ্গে আমেরিকার সাধারণ মানুষের জন্য লাখ লাখ নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানে হামলা চালায়। ওই যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হতো। মূলত এই গুরুত্বের কারণেই অঞ্চলটিতে আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে সংশ্লিষ্ট পক্ষগুলো। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে মার্কিন সামরিক বাহিনী এবং ইরানের রেভল্যুশনারি গার্ডের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দুই দেশই এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। যুদ্ধের পর থেকেই হরমুজ ব্যবহারকারী জাহাজগুলো থেকে মোটা অঙ্কের টাকা তোলা হিসেবে আদায়ের অভিযোগ উঠেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি)বিরুদ্ধে। জাহাজপিছু ২০ লক্ষ ডলার করে আদায় করা হচ্ছে বলে অবিযোগ তুলেছে একাধিক পশ্চিমী সংবাদমাধ্যম।

গতকাল সোমবারই ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি বলেছিলেন, ‘আমরা এই প্রণালিটি নিজেদের নিয়ন্ত্রণে রাখব এবং পরিচালনা করব। আমরা হব এই প্রণালির অভিভাবক। সম্ভবত আমরা এর নাম দেব ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ (প্রণালির রক্ষাকর্তা দেবদূত)। আর এই কাজের বিনিময়ে প্রচুর অর্থ গ্রহণ করব। কারণ অন্যান্য যেসব দেশ এটি ব্যবহার করে তারা অত্যন্ত ধনী। তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আর আমাদের কাছ থেকে বিনা পয়সায় এই সেবা তারা আশা করতে পারে না।’ তবে কত হারে অর্থ আদায় করা হবে, সে বিষয়ে অনুষ্ঠানে খোলসা করে কিছু বলেননি। পরে নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প জানিয়ে দেন, ‘হরমুজ ব্যবহারকারী জাহাজগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ হারে কর পরিশোধ করতে হবে।’

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের