পেটেন্ট ওষুধে ১০০ শতাংশ শুল্ক ট্রাম্পের, ভারতীয় ফার্মা শিল্পে পড়বে প্রভাব?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  বিদেশে তৈরি পেটেন্টযুক্ত ওষুধের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী নির্দেশে সই করেছেন। এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল শিল্পে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা এবং ওষুধ সরবরাহ ব্যবস্থার স্থায়িত্ব নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশ অনুযায়ী, বিদেশ থেকে আমদানি হওয়া পেটেন্ট বা ব্র্যান্ডেড ওষুধের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসতে পারে। তবে যেসব সংস্থা মার্কিন সরকারের সঙ্গে “মোস্ট ফেভার্ড নেশন” মূল্যচুক্তিতে সই করবে এবং যুক্তরাষ্ট্রে ওষুধ উৎপাদনের কারখানা গড়ে তুলবে, তাদের ক্ষেত্রে শুল্ক শূন্য শতাংশ রাখা হবে। অন্যদিকে যেসব সংস্থা এখনো মূল্যচুক্তি করেনি কিন্তু যুক্তরাষ্ট্রে উৎপাদন প্রকল্প শুরু করেছে, তাদের ক্ষেত্রে প্রথমে ২০ শতাংশ শুল্ক ধার্য হবে, যা আগামী চার বছরের মধ্যে ১০০ শতাংশে পৌঁছাতে পারে।

মার্কিন প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বড় ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে আলোচনার জন্য ১২০ দিন এবং অন্যান্য সংস্থাকে ১৮০ দিনের সময় দেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৭টি বড় ওষুধ সংস্থার সঙ্গে মূল্যচুক্তি হয়েছে, যার মধ্যে ১৩টি সংস্থা তাতে সই করেছে। এই সিদ্ধান্তে ভারতের ওপর তাত্ক্ষণিক প্রভাব তুলনামূলক কম হতে পারে, কারণ ভারত মূলত জেনেরিক ওষুধ রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানীয় এবং এই জেনেরিক ওষুধ আপাতত নতুন শুল্কের আওতার বাইরে। তবে দীর্ঘমেয়াদে পেটেন্টযুক্ত ওষুধ ও কাঁচামালের উপর উচ্চ শুল্ক বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারতীয় সংস্থা যেমন ডঃ রেড্ডি’স ল্যাবরেটরিজ, সান ফার্মা এবং বায়োকন যাদের ব্যবসা জেনেরিকের পাশাপাশি পেটেন্ট ও বিশেষায়িত ওষুধেও বিস্তৃত-তাদের ওপর ভবিষ্যতে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের