‘বিশ্বাসই হচ্ছে না…..’, গ্রেফতারের আগে শেষ বার্তা ট্রাম্পের

গ্রেফতারের আগের মুহুর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে যৌন সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়ার দায়ে ফৌজদারি মামলায় আগেই অভিযুক্ত হয়েছিলেন। মঙ্গলবার ম্যানহাটন আদালত চত্বরে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। মার্কিন ইতিহাসে ৭৬ বছরের রিপাবলিকান নেতাই হলেন প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট যাঁকে গ্রেফতার হতে হলো। তবে গ্রেফতারে খুব একটা বিস্মিত নন ট্রাম্প। আদালত চত্বরে ঢোকার আগের মুহুর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আদালত চত্বরকে অবাস্তব মনে হচ্ছে! তারা আমাকে গ্রেফতার করতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এমনটা হতে পারে, বিশ্বাস করতে পারছি না।’

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের দাবি, বর্তমান স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বিয়ের পরের বছর অর্থা‍ৎ ২০০৬ সালে তার সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর সময়ে ওই সম্পর্ক নিয়ে মুখ না খোলার জন্য নিজের আইনজীবী মাইকেল কোহেনকে দিয়ে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ পাঠিয়েছিলেন। ওই অভিযোগের ভিত্তিতেই ম্যানহাটন জেলা আদালতের অ্যাটর্নি ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। গত সপ্তাহেই ফৌজদারি ধারায় অভিযুক্ত করা হয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে। যদিও ট্রাম্পের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে তা খোলসা করে জানানো হয়নি।  

এদিন স্থানীয় সময় দুপুরে ম্যানহাটন জেলা আদালত ভবনের ১৫ তলায় বিচারক জুয়ান ম্যানুয়েল মারচানের এজলাসে হাজিরা দিতে আদালত চত্বরে হাজির হন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গে সঙ্গেই তাঁকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। যদিও ট্রাম্পকে হাতকড়া পরানো হয়নি। প্রথমে তাঁর হাতের দশ আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি তোলা হয়। পরে হাজির করা হয় আদালত কক্ষে। আইনজীবীদের পাশে চুপচাপ বসে থাকতে দেখা গিয়েছে ট্রাম্পকে। মামলার শুনানিতে বিচারক জানান, মোট ৩৪টি অভিযোগ রয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ৭৬ বছর বয়সী রিপাবলিকান নেতা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক