ট্রাম্পের সমাবেশে গুলিতে নিহত কে এই ‘কোরি’

Share:

আন্তর্জাতিক ডেস্ক : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন কোরি কম্পারেটর।হামলার ঘটনায় দর্শক সারিতে থাকা কোরিও নিহত হয়েছেন। যদিও এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির পুরো নাম কোরি কম্পারেটর। বয়স ৫০ বছর। দুটো সন্তানের পিতাও তিনি। তিনি পেশায় ছিলেন একজন দমকলকর্মী।

তাঁর এই মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার।পরিবারের তরফ থেকে জানানো হয়েছে,গুলির কবল থেকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই নিহত হলেন।তাঁর মেয়ে অ্যালিসন সামাজিক যোগাযোগমাধ্যম জানিয়েছেন,তাঁর বাবা ছিল একজন সুপারহিরো। এই মৃত্যু বাস্তব জীবনে একজন প্রকৃত সুপারহিরোর মৃত্যু।

তাঁর মেয়ে অ্যালিসন কোরিকে ‘সবচেয়ে ভালো বাবা’ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, সব সময় তাঁর বাবা সকলকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকতেন। সকলকেই সাহায্য করতেন তিনি। তাঁর মধ্যে আরও একটি গুণ ছিল তা হল সবার সঙ্গে বন্ধুত্ব করে নিতেন সহজে।

হামলার সময়ের ঘটনা বিবরন দেন মেয়ে অ্যালিসন। তিনি জানান, তিনিও ট্রাম্পের সভায় মা–বাবার সঙ্গে উপস্থিত ছিলেন।তাঁর বাবা(কোরি)তাঁর মা ও তাকে মাটিতে ছুড়ে ফেলেন। তাঁদের দিকে উড়ে আসা বুলেট থেকে তাঁদের রক্ষা করে।’

পাশাপাশি হামলায় আহত দুজনের পরিচয় জানানো হয়েছে। তাঁরা হলেন ডেভিড ডাচ, বয়স ৫৭ ও জেমস কোপেনহাভের, বয়স ৭৪।পেনসিলভানিয়া স্টেট পুলিশ রবিবার(১৪ই জুলাই)জানিয়েছে, আহত দুজনই পেনসিভানিয়ার বাসিন্দা। তবে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।অন্যদিকে হাসপাতাল থেকে রবিবারই বাড়ি ফিরেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে