Loading live market data...
Loading active stocks...
Connecting...

নেতানিয়াহুকে গাজায় দ্রুত যুদ্ধ শেষ করতে বলেছিলেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ইতিমধ্যেই প্রচার পর্ব শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এবার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, ‘গাজা যুদ্ধ দ্রুত শেষ করার কথা। হত্যা থামানো উচিত।’ স্থানীয় সময় বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জুলাইয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে শেষ বৈঠক করেছিলেন তিনি। ঐ বৈঠকে গাজা যুদ্ধের কথা উঠে এসেছিল। গাজায় দ্রুত যুদ্ধ শেষ করার জন্য নেতানিয়াহুকে পদক্ষেপ নিতে বলেছিলেন তিনি। 

এইদিন ট্রাম্প সরাসরি নেতানিয়াহুর উদ্দেশ্যে জানান, ‘আমি তাকে যুদ্ধ শেষ করার জন্য উৎসাহিত করেছি। বলেছি, এটি দ্রুত শেষ করতে হবে। কিন্তু আবার বিজয়ীও হতে হবে। বিজয়ী হয়ে তাড়াতাড়ি এই যুদ্ধ বন্ধ করুন’ কারণ হত্যা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।’

পাশাপাশি জুলাইয়ের শেষের দিকে নেতানিয়াহুর সঙ্গে মার-এ-লাগো বাসভবনে বৈঠকের কথা উল্লেখ করেছেন ট্রাম্প। সেই সময় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে সফরে এসে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গেও দেখা করেছিলেন।

বৃহস্পতিবার(স্থানীয় সময়) সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তিনি আশা করেছিলেন তিনি আরও হয়তো তাঁর সঙ্গে কথা বলবেন এই বিষয় নিয়ে , কিন্তু আর বলা হয়নি।

অন্যদিকে, বৃহস্পতিবার নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে নেতানিয়াহু বুধবার ট্রাম্পের সঙ্গে এই নিয়ে কথা বলেননি। আন্তর্জাতিক একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প ফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। হয়ত তার লক্ষ্য ছিল চুক্তি করা নিয়ে তাকে রাজি করানো, তবে তিনি তা করেছেন কিনা তা তা জানাতে পারে নি সূত্রটি।

উল্লেখ্য, গাজায় একটানা যুদ্ধ নিয়ে সমালোচনার মুখে পড়ছেন নেতানিয়াহু। বারবার সতর্ক করছে মিত্র দেশগুলি। প্রায় ১০ মাস ধরে চলা এই যুদ্ধ এখনও পর্যন্ত হামলা বন্ধ রাখে নি ইজরায়েল। অন্যদিকে সম্প্রতি হামাস প্রধান ও হিজবুল্লাহর এক শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করা হয়েছে। এই নিয়ে ইজরায়েলকে সরাসরি দুষেছেন ইরান ও মিত্রদেশগুলি। ইজরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। অন্যদিকে নিজের সামরিক ভিত আরও শক্তিশালি করছেন ইজরায়েল।

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দু সহ মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা, তালিকায় রয়েছেন আর কারা?

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?