‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কের কথা গোটা বিশ্বের কারও অজানা নয়। তবে ইরানের সঙ্গে শান্তি আলোচনাকে ঘিরে একাধিকবার দু’জনের মতানৈক্য প্রকাশ্যে এসেছে। এমনকি নেতানিয়াহুকে পাগল বলতেও পিছুপা হননি ট্রাম্প। আর এবার ইরানের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক শান্তিচুক্তির চূড়ান্ত খসড়া তৈরি হতেই ‘বন্ধু’ নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট । ইজরায়েলি প্রধানমন্ত্রীকে অত্যন্ত জটিল মানুষ বলে উল্লেখ করেছেন। ট্রাম্প এটাও বলেছেন, বেঞ্জামিন নেতানিয়াহু নাকি ইরানের সঙ্গে শান্তিচুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন।

ইজরায়েলি প্রধানমন্ত্রীর প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “উনি খুব জটিল প্রকৃতির মানুষ। সত্যি বলতে ওর আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ, ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তা হলে ইজরায়েল দু’ঘণ্টাও টিকতে পারত না।’ মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলার মাধ্যমে ইজরায়েলি প্রধানমন্ত্রী ইরান শান্তি চুক্তিটি প্রায় ভেস্তে দিয়েছিলেন। নেতানিয়াহুর জন্যই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তিতে বিলম্ব হয়েছে।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তিটি ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এই চুক্তির মাধ্যমে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালির দরজার সকলের জন্য খুলে দেওয়া হবে। সেই সঙ্গেই ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ সংক্রান্ত বিষয় নির্ধারণ করা হবে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, ইজরায়েলের পক্ষে এই সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন হতে পারে, কারণ তাদের শান্তি আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়নি। ইজরায়েল আমেরিকা-ইরান চুক্তি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি।   

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম