‘নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন’,সমর্থন না পেলে চড়া শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিনল্যান্ড অধিগ্রহণে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার এই ইচ্ছের সঙ্গে বিশ্বের বহু দেশ একমত নয়। কিন্তু বিশ্বের সব দেশকে নিজের সমর্থনে আনতে এবার অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি স্পষ্ট জানিয়েছেন, যে সকল দেশ গ্রিনল্যান্ড অধিগ্রহণ করার বিষয়ে সমর্থন করবে না তাদের ওপর অতিরিক্ত শুল্ক বসানো হতে পারে। নিজের লক্ষ্য হাসিল করতে বরাবর অন্যকে আক্রমণ করতে ভালোবাসেন ডোনাল্ড ট্রাম্প। শুল্ক নিয়ে আতঙ্কের সৃষ্টি করতে চাইছেন তিনি। তার এই নতুন শুল্ক কোন কোন দেশের ওপর বসতে পারে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হল গ্রীনল্যান্ড। ট্রাম্পের অধিগ্রহণ পরিকল্পনা প্রথম থেকেই মানতে রাজি নয় গ্রিনল্যান্ড ও ডেনমার্ক। তাদের পাশে দাঁড়িয়েছে ইউরোপের একাধিক দেশ। আমেরিকারও অনেকেই এই অধিকগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুল্কের হুমকি দিয়ে নিজের প্রতি সমর্থন আদায় করতে চাইছেন।

ট্রাম্পের বক্তব্য জাতীয় নিরাপত্তার জন্য গ্রীনল্যান্ড দরকার। গ্রিনল্যান্ডের জনসংখ্যা খুবই কম, কিন্তু এখানে প্রাকৃতিক সম্পদ বিপুল পরিমাণে রয়েছে।  উত্তর আমেরিকা ও আর্কটিকের মাঝামাঝি অবস্থান হওয়ায় ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা স্থাপন ও ওই অঞ্চলে চলাচলরত নৌযানের ওপর নজর রাখতে অঞ্চলটি বেশ উপযুক্ত। গ্রিনল্যান্ড দখল করতে পারলে মেরু এলাকা সুরক্ষিত থাকবে বলে মনে করা হচ্ছে। তাই গ্রিনল্যান্ড নিয়ে কোনও দাবি মানা না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের